সোমবার, ১০ আগস্ট ২০২৬

রাউজানে একাধিক কিশোরের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, গ্রেপ্তার তিন

নিজস্ব প্রতিবেদক

রাউজানে একাধিক কিশোরের ধর্ষণে ১৫ বছরের কিশোরী ‘চারমাসের অন্তঃসত্ত্বা’ হওয়ার ঘটনায় অভিযুক্ত তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৭ মে) সকালে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করেন রাউজান থানা পুলিশ। 

গ্রেপ্তার তিন কিশোর হলো রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের দাশপাড়ার তপন দাশের ছেলে বিজয় দাশ (১৬), মৃত সাগর দাশের ছেলে রনজয় দাশ (১৫), শিমুল দাশের ছেলে সৌরভ দাশ (১৪)।

এ বিষয়ে ভিকটিম জানান, অভিযুক্ত তিন কিশোর পাহাড়তলি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দাশ পাড়া ছড়ার পাড় ঝোপের ভিতর ও অভিযুক্ত রনজয় দাশের বসত বাড়িতে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিভিন্ন তারিখ এবং সময়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে তাকে।

ভিকটিম কিশোরীর বাবার সঙ্গে কথা বলে জানা গেছে, চার মাসের অন্তঃসত্ত্বা হওয়ার পর পরিবার জানতে পারেন ওই কিশোরীকে গত দুর্গাপূজায় বিভিন্ন সময়ে একাধিক কিশোর তাকে ধর্ষণ করেছিল।

রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, অভিযুক্ত তিন কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

রবিবার (৮ মে) তাদের চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হবে।

এ সময় তিনি আরও জানান, কিশোরীকে মেডিকেল টেস্ট ও কিশোরদের ডিএনএ টেস্ট করা হবে৷ রিপোর্ট পেলে গর্ভে কার বাচ্চা তা নিশ্চিত হওয়া যাবে। ভিকটিম কিশোরীর বাবা বাদী হয়ে এজাহার দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...