বুধবার, ৫ আগস্ট ২০২৬

পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু: কক্সবাজার পুলিশ সুপার

কায়সার হামিদ মানিক, কক্সবাজার

কক্সবাজারের জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান বলেছেন পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করুন।

আপনারা (জনগণ) সচেতন হলে সমাজ থেকে মাদক, জুয়া, গরুচোর, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাংসহ সব-ধরণের অপরাধ নির্মূল করা সম্ভব।

এছাড়াও থানায় এসে সেবার নামে দালালী ও টাউট-বাটপারীর মাধ্যমে হয়রানী করলে কাউকে পশ্রয় দেয়া হবে না। যারা এ সমস্ত কাজে জড়িত থাকবে তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

শনিবার (৭ মে) দুপুরে চকরিয়া থানা প্রশাসনের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে কক্সবাজার পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পুলিশ জনগণের বন্ধু হিসেবে সর্বদা আপনাদের পাশে রয়েছে এবং থাকবে। সমাজ থেকে মাদক নির্মুল করতে পারলে আমাদের যুব সমাজ রক্ষা পাবে। কাউকে মাদক, গরুচোর ও জুয়া নির্মুলের ব্যাপারে ছাড় দিবো না।

এলাকার জনপ্রতিনিধি, সাংবাদিক ও জনতার সেতুবন্ধনের মাধ্যমে দেশ থেকে সকল ধরণের অস্ত্রধারী, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ নির্মূল করা সম্ভব। তাই সকলের সমন্বয়ে বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাং দমন, পারিবারিক ও সামাজিক অবক্ষয়, নৈতিক শিক্ষা, মানবিক আচরণ সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

পুলিশ সুপার বলেন, এলাকার আইনশৃঙ্খলার উন্নয়ন ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে দখলবাজ সন্তাসীদের হাতে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে পদক্ষেপ নিন, পাশাপাশি বৈধ অস্ত্রের ব্যবহার কীভাবে হচ্ছে দেখতে হবে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী সভাপতিত্বে ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জুয়েল ইসলামের সঞ্চালনায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার সিনিয়র সহকারি পুলিশ সুপার মো: তফিকুল আলম, চকরিয়া উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি ও সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম লিটু।

ওপেন হাউজ ডে অনুষ্ঠানে এসময় থানা পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে নিজেদের মতামত তুলে ধরে বক্তব্যে রাখেন, চকরিয়া প্রেসক্লাব সভাপতি প্রবীণ সাংবাদিক এম আর মাহমুদ, সিনিয়র সাংবাদিক ইবনে আমিন, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, হারবাং ইউপি চেয়ায়ম্যান মেহরাজ উদ্দিন মিরাজ, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর, ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী, পৌরসভার প্যানেল মেয়র ফোরকানুল ইসলাম তিতু, সাংবাদিক এম.জিয়াুবল হক, পৌরসভার কাউন্সিলর আনজুমান আরা বেগম, কাউন্সিলর এম নুরুস শফি, চকরিয়া পৌরসভা সার্ভিস এসোসিয়েশন সাধারন সম্পাদক রাজিবুল মোস্তফা রাজিফ, ইউপি সদস্য রাজিয়া বেগম প্রমুখ।

এছাড়াও আয়োজিত অনুষ্ঠানে এ সময় ১৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, চকরিয়া পৌরসভার কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলর, ইউপি সদস্য, সাংবাদিক, শিক্ষক, কমিউনিটি পুলিশিং সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...