আনোয়ারায় দুই দিনে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১৫জন আহতের ঘটনা ঘটেছে।
গত শুক্রবার বিকাল থেকে শনিবার সকাল পর্যন্ত উপজেলার বরুমচড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, নুর মুহাম্মদ (৬০),নাছির (৫০),দিদার(৪০),নুর নাহার( ৬০),আবদুল আজিজ(৪৫),আবদুর রশিদ (১৮),শামসুল ইসলাম (৫৫),হামিদুল ইসলাম(৫৫),আবুল কালাম (৭০),আবিদ( ৮),জিহাদ(১০),উপল দাশ(৩৫) ও সামির (১০) প্রমুখ। আহতদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এই বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ শহীদ জানায়, পাগলা কুকুরের কামড়ে শুক্রবার বিকাল থেকে এ পর্যন্ত ১৫ জন আহত হয়েছে। স্থানীয়রা আত্মরক্ষার জন্য লাঠিসোটা নিয়ে পাহারা দিচ্ছে বলেও জানান তিনি।
