বুধবার, ৫ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে আহত পল্লী বিদ্যুতের এক কর্মী

মোঃ ইমরান হোসেন, রাঙ্গুনিয়া।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পল্লী বিদ্যুতের খুঁটিতে রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়ে মনিমুল ওয়াদুদ (৪০) নামের একজন লাইনম্যান গুরুতর আহত হয়েছে।

শনিবার (৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ঘাটচেক রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটেছে। সে পল্লী বিদ্যুতের লাইনম্যান (গ্রেড-১)।

এর আগে আজ শনিবার এ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

অথচ এরপরেও বৈদ্যুতিক খুঁটিতে রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন পল্লী বিদ্যুতেরই এক কর্মী। এ ঘটনাটিকে রহস্যজনক বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, “আমরা জানি যে আজ শনিবার রাঙ্গুনিয়া পৌরসভা এলাকাসহ উপজেলার বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সেক্ষেত্রে পল্লী বিদ্যুতের রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়ে বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে”।

বিষয়টি নিশ্চিত করে পল্লী বিদ্যুতের ডিজিএম মাধব নাগ বলেন, “এ বিষয়ে যতটুকু জেনেছি একই খুঁটিতে একদিক থেকে লাইন সচল ছিল অন্যদিক থেকে লাইন বন্ধ ছিল।

এরকম খুঁটিতে কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটেছে। তবে মনিমুলকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এখন সে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে”

বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকার পরেও বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনাকে স্থানীয়রা রহস্যজনক বলে দাবী করেছেন এ প্রসঙ্গ টেনে জানতে চাইলে মাধব নাগ আরও বলেন, “বিষয়টি আমাদের জন্য খুবই দুঃখজনক। এরকম কখনওই কাম্য নয়। তবে এ বিষয়ে তদন্ত করে প্রকৃত ঘটনা বের করা হবে”।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...