সোমবার, ২৭ জুলাই ২০২৬

উন্নয়ন দেখে সবাই নৌকায় উঠতে চায়: কক্সবাজারে তথ্যমন্ত্রী

কায়সার হামিদ মানিক, কক্সবাজার

আওয়ামী লীগ কোনো বদ্ধ জলাশয় নয় জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ মন্তব্য করেন সাড়ে ১৩ বছরের উন্নয়ন দেখে সবাই নৌকায় উঠতে চায়। ‘তাদের নৌকায় উঠতে দেয়া যাবে না। মাদক কারবারি, ভূমিদস্যু, উড়ন্ত পাখিদের স্থান আওয়ামী লীগে নেই।’

কক্সবাজারের হিলডাউন সার্কিট হাউজে শুক্রবার (৬ মে) বিকেলে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে ত্যাগী ও দলের বিপদে হাল ধরবেন এমন কর্মীকে আনার পরামর্শ তথ্যমন্ত্রীর। তিনি বলেন, ‘কোনো নেতার অনিয়মকে বরদাস্ত করা হবে না। প্রয়োজনে দল থেকে বের করে দেয়া হবে।’

করোনাকালে আওয়ামী লীগ দুই হাজার নেতাকর্মী হারিয়েছেন জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘করোনার দুই বছর মাঠে আওয়ামী লীগ ছাড়া আর কেউ ছিল।

বিএনপি-জামায়াত বা তাদের অন্যকোনো দল করোনায় দেশের মানুষের পাশে দাঁড়ায়নি। শুধু আওয়ামী লীগ তার অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা ছিল। দেশের মানুষের পাশে দাঁড়াতে গিয়ে দুই হাজার নেতাকর্মীকে হারাতে হয়েছে।’

মতবিনিময়ের সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, সহসভাপতি রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম মুকুল, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জল কর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর...

আরও পড়ুন

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

রংপুর বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে রংপুর বিভাগের দলীয় নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ...

বঙ্গোপসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, ৩৬ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রীলঙ্কান জেলে

টানা ৩৬ দিন বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় থাকার পর শ্রীলঙ্কার দুই জেলেকে জীবিত উদ্ধার করেছেন কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়ার একদল বাংলাদেশি জেলে। মানবিক...

পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আমলে নির্বাচিত এই রাষ্ট্রপতির পদত্যাগের দাবি বেশ আগেই...