মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড়

চট্টগ্রামে ঈদের পর দিন বুধবার বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। ঈদের দিন নানা ব্যস্ততার কারণে যারা ঘুরতে বের হতে পারেননি, তারাও আজ বেরিয়েছেন।

চট্টগ্রামের চিড়িয়াখানা, কনকর্ড ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্ক, স্বাধীনতা পার্ক, শিশু পার্ক, পতেঙ্গা সমুদ্র সৈকতসহ বিভিন্ন বিনোদনকেন্দ্রে পরিবার, বন্ধুবান্ধব নিয়ে সুন্দর সময় উপভোগ করছেন তারা।

আজ বুধবার (৪ এপ্রিল) সকাল থেকেই নানা শ্রেণী বয়সী মানুষের ভিড় ছিল বিনোদন কেন্দ্রগুলোতে।

কনকর্ড ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্কের ডেপুটি ম্যানেজার (মার্কেটিং) বিশ্বজিৎ ঘোষ বলেন, আজ দ্বিতীয় দিনে প্রায় ৪৫০০ দর্শনার্থীর আগমন ঘটেছে। সকাল ১০টায় অনেক দর্শকের আগমন ঘটে। বৈরি আবহাওয়ার কারণে দর্শনার্থীদের সংখ্যা হঠাৎ করে কমে যায়। দুপুরের পরে আবহাওয়া ভালো হলে এরপরই নামে দর্শনার্থীদের ঢল।

চট্টগ্রামের বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড়।

তিনি বলেন, দর্শনার্থীদের প্রথম পছন্দ লেক ভ্রমণের মাধ্যমে প্রকৃতি উপভোগ করা। তাই এবার বোটের সংখ্যা বাড়ানো হয়েছে। তরুণ প্রজন্মের বেশি পছন্দ ওয়াটার পার্ক সি ওয়ার্ল্ড। এখানে রয়েছে জল উৎসবে মেতে ওঠার জন্য আধুনিক সব রাইড। দেশের নানা প্রান্ত থেকেও এসেছে পর্যটক, ফয়’স লেকের সৌন্দর্য উপভোগ করার জন্য অবস্থান করছে রিসোর্টে।

তিনি বলেন, আমরা চেষ্টা করছি এ বিনোদন কেন্দ্র হাসি মুখে আসা দর্শনার্থীরা সুন্দর সময় কাটিয়ে উৎসব মুখর অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরুক।

চট্টগ্রামের চিড়িয়াখানায় ও ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ৫০ টাকায় টিকিট কেটে মানুষ দলে দলে ঢুকছেন বিভিন্ন প্রজাতির প্রাণী দেখার জন্য।

চট্টগ্রাম চিড়িয়াখানায় যাওয়া সানজিদা সুলতানা বলেন, দুই বছর করোনার কারণে বাসা থেকে বের হতে পারেনি। এ বছর ঈদে ছোট ভাই-বোনদের নিয়ে এসেছি পশু পাখি দেখতে।

চট্টগ্রামের বায়েজিদ থেকে স্বাধীনতা পার্কে ঘুরতে আসা মাহমুদা আক্তার বলেন, দুই বছর পরে ঘুরতে এসেছি পরিবারের সঙ্গে। এখানকার বিভিন্ন স্থাপনা দেখে ভালো লেগেছে।

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বলেন, করোনা মহামারির কারণে মানুষ দুই বছর ঈদের সময় চিড়িয়াখানায় আসতে পারেনি। এ বছর প্রচুর মানুষ চিড়িয়াখানায় আসছে।

এছাড়া লোকে লোকারণ্য ছিল চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত, পারকি বিচ, শিশু পার্ক সিআরবিসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর...

আরও পড়ুন

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখতে। যা নিশ্চিত করবে আমাদের...

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...