মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

তথ‌্যমন্ত্রী যখন গা‌ড়ির ড্রাইভার, নেতাকর্মীদের মাঝে ঈদের উচ্ছাস দ্বিগুণ

চট্টগ্রাম নিউজ ডেস্ক

ড্রাইভা‌রের আস‌নে ব‌সে নিজে গাড়ি চালিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার নিজ গ্রাম সুখবিলাসসহ আশপাশের গ্রাম ঘুরে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ড. হাছান মাহমুদ।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইউনুছের খোলা জিপ (চাঁদের গাড়ি) চালিয়ে মন্ত্রী গ্রামের বিভিন্ন মেঠো পথ ধরে মুরুব্বীদের সাথে ঈদের সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন। এসময় মন্ত্রীর সাথে এসে যোগ দেন সহধর্মিণী নুরান ফাতিমা। এতে দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের মাঝে ঈদের আনন্দ উচ্ছাস দ্বিগুণ উপভোগ্য হয়ে ওঠে। পরিবার পরিজন নিয়ে মন্ত্রী এসময় সাধারণ মানুষের সাথে মিশে যান। একপর্যায়ে গ্রামের হাটে একটি টি ষ্টলে সহধর্মী‌নিসহ বসে বাল্যবন্ধু, দলীয় নেতাকর্মীসহ স্থানীয়দের নিয়ে চা পান করেন তথ্যমন্ত্রী।

মঙ্গলবার (৩ মে) দুপুরের পর সহধর্মিণী নুরান ফাতেমাসহ তথ্যমন্ত্রী গ্রামের বিভিন্ন বাড়ি ঘুরে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে সকাল সাড়ে আটটায় সুখবিলাস ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন তিনি। নামাজের পর সুখবিলাসস্থ বাড়িতে আত্মীয় স্বজনসহ দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারনের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। আগত অতিথিদের নানা পদের নাস্তা, সেমাই ও বিরিয়ানি দিয়ে আপ্যায়ন করেন তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী’র ব্যক্তিগত কর্মকর্তা এমরুল করিম রাশেদ জানান, বিকেলে সহধর্মিণী নুরান ফাতিমাকে সাথে নিয়ে সুখবিলাসসহ আশপাশের গ্রামবাসীর সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে বের হন তথ্যমন্ত্রী। এসময় মন্ত্রী নিজে উপ‌জেলা যুবলীগ সাধারন সম্পাদক ইউনুছের খোলা জিপ (চাঁ‌দের গা‌ড়ি) চালিয়ে গ্রামের মেঠোপথ ধরে বিভিন্ন বাড়িতে গিয়ে মুরুব্বিদের সালাম বিনিময় ও ঈদ শুভেচ্ছা জানান।

এসময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চেয়ারম্যান আবু জাফর, তথ্যমন্ত্রীর বাল্যবন্ধু অনুপম বড়ুয়া, মো. নুনু, তাতু বড়ুয়া, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু, সাধারন সম্পাদক মোহাম্মদ ইউনুছসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দেন।

স্থানীয় রফিকুল আলম জানান, রাষ্ট্রের একজন মন্ত্রী হয়েও তিনি সবসময় এলাকাবাসীর খোঁজখবর রাখেন। প্রতি ঈদে গ্রামে এসে বাল্য বন্ধু যারা এখন সাধারন মানুষ তা‌দের সাথে নিয়ে যেভাবে গ্রা‌মের মানু‌ষের সা‌থে মিশে যান সেটা এক অনন্য দৃষ্টান্ত। এসময় তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে গ্রামের সকল সম্প্রদায়ের মানুষের খোঁজ খবর নেন এবং ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...