মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

হাটহাজারীতে মামাকে কুপিয়ে হত্যা, ভাগিনা গ্রেফতার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

হাটহাজারীতে জায়গা জমির বিরোধের জেরে মামা মুছাকে নৃশংশসভাবে হত্যার ১০দিন পর হত্যা মামলার ২নং আসামী ভাগিনা শাহজাহানকে (৫২) গ্রেফতার করেছে র‍্যাব। গতকাল শনিবার (৩০ এপ্রিল) কক্সবাজার জেলার কুতুবদিয়া থানাধীন ধুরুং (প্রত্যান্ত দ্বীপ অঞ্চল) সাগরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৭ এর একটি অভিযানিক দল।

গ্রেফতার শাহজাহান উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বুলবুলি পাড়ার মৃত ফুল মিয়া (প্রকাশ) আব্দুল মালেক এর পুত্র।

র‍্যাব জানায়, নিহত মুছা এবং তার সৎ ভাগিনা শাহজাহানের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক ও জমি সংক্রান্ত ব্যাপারে বিরোধ চলছিলো। এ বিষয়ে মুছার সৎ ভাগিনা একটি মামলা করলে উক্ত মামলায় মুছা ছয় মাসের জেল ভোগ করেন। পরে মুছা ৮ই মার্চ ছয় মাসের হাজতবাস শেষে জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরে আসার পর থেকে তার সৎ ভাগিনা শাহজাহান ও তার ভাইয়েরা মুছাকে মেরে ফেলার হুমকি ধমকি দিতে থাকে। পরবর্তীতে ১৯ এপ্রিল রাতে মুছা সিএনজি অটো রিক্সা চালিয়ে বাড়ী ফেরার পথে ওঁৎ পেতে থাকা ভাগিনা  শাহজাহানসহ তার অপর সহযোগী মিলে পরিকল্পিতভাবে দেশীয় ধারালো অস্ত্র দা ও কিরিচ দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

র‌্যাব আরও জানায়, এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে হাটহাজারী থানায় ছয় জন আসামীর নাম উল্লেখ করে ও ৩জনকে অজ্ঞাত নামা করে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি চাঞ্চল্যকর ও লোহমর্ষক হওয়ায় জড়িতের গ্রেফতারের জন্য র‌্যাব-৭ চ্যালেঞ্জ হিসাবে গ্রহন করে ব্যাপক গোয়েন্দা নজরদারী এবং ছায়াতদন্ত অব্যাহত রাখে। পরে র‌্যাবের একটি অভিযানিক দল কক্সবাজার জেলার কুতুবদিয়া থানাধীন ধুরুং (প্রত্যান্ত দ্বীপ অঞ্চল) সাগরপাড় এলাকা থেকে হত্যা মামলার ২নং আসামী ভাগিনা শাহজাহানকে (৫২) গ্রেফতার করে।

এ জঘন্যতম হত্যা কান্ডের সাথে সরাসরি সম্পৃক্ত ও অন্যতম পরিকল্পনাকারী ছিলো বলে অকপটে স্বীকার করেন শাহজাহান। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আটক শাহজাহানকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গত (১৯ এপ্রিল) মঙ্গলবার রাত সাড়ে দশটায় জায়গা জমির বিরোধের জেরে মোহাম্মদ মুছা (৩৫) নামে এক ব্যাক্তি খুন হয়। সে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বুলবুলি পাড়ার ৪ নম্বর ওয়ার্ডের বাচা মিয়া সওদাগরের বাড়ির মৃত সোনা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন সিএনজি অটোরিক্সাচালক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

আরও পড়ুন

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...