বুধবার, ২৬ আগস্ট ২০২৬

পেকুয়ায় মিন্টু মিয়া হত্যা মামলার প্রধান আসামি জাকির গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার জেলার পেকুয়া থানার টৈটং ইউনিয়নের চাঞ্চল্যকর মিন্টু মিয়া হত্যা মামলার প্রধান আসামি মোঃ জাকির উল্লাহকে পেকুয়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

শনিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে বটতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জাকির পেকুয়ার বটতলী জুমপাড়ার অলি আহম্মদের ছেলে।

র‌্যাব জানায়, ২০২০ সালের ২৩ ডিসেম্বর মিন্টু মিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে টৈটং বাজার এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। দুর্বৃত্তরা মিন্টু মিয়ার একটি হাতও কেটে নেয়। এ ঘটনায় পেকুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। র‌্যাব ঘটনা তদন্তে গোয়েন্দা নজরদারি শুরু করে। গতকাল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানাধীন বটতলী এলাকা থেকে জাকির উল্লাহকে গ্রেপ্তার করে। এ সময় তার কোমড় থেকে একটি ছুরি উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে- একটি জায়গা তল্লাশি করে আরও একটি ছুরি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মোঃ জাকির উল্লাহ টৈটং এলাকায় একজন কুখ্যাত অপরাধী হিসেবে পরিচতি। সে, উল্লেখিত হত্যাকান্ডের পর তার নিজ এলাকা টৈটং থেকে নিখোঁজ হয়ে দেশের বিভিন্ন স্থানে বসবাস শুরু করে। গত দেড় বছর ধরে সে ঘন ঘন স্থান পরিবর্তন করে অবস্থান করছিল। মোঃ জাকির উল্লাহ এই জঘন্য হত্যা কান্ড ছাড়াও তার নামে একাধিক ধর্ষণ মামলার অভিযোগ রযেছে। র‌্যাব কর্তৃক তাকে আটকের পর ভুক্তভোগী দুইজন নারী তার এরুপ অপকর্মের কথা র‌্যাবের কাছে তুলে ধরে। এছাড়াও সে র‌্যাবের হাতের গ্রেফতার হওয়ার একদিন আগে টৈটং বাজারের একটি দোকান থেকে জোরপূর্বকভাবে ১২টি কংক্রিটের পিলার লুট করে নিয়ে যায়।

গ্রেফতারকৃত আসামীর বিরদ্ধে সংশ্লিষ্ট আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...