রবিবার, ৯ আগস্ট ২০২৬

রুমার দুর্গম পাহাড়ি এলাকার ৯৮ পরিবার সোলার প্যানেলের আলোয় আলোকিত

উশৈসিং মার্মা: রুমা উপজেলা (প্রতিনিধি)

রুমা সদর থেকে পাহাড়ি পথের দূরত্ব প্রায় ১২কিলোমিটার। সেখানে বসবাসরত দুইটি পাড়ার নাম পলিপ্রাংসা পাড়া ও মুলপি পাড়া। তারা কখনো চিন্তা করেনি, তাদের এই দুইটি পাড়ায় বৈদ্যুতিক আলোয় আলোকিত হবে। এই দুইটি পাড়ার ৯৮ পরিবার পেলেন এবার সোলার প্যানেল হোম সিস্টেম। 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন- পার্বত্য চট্টগ্রামে প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ বিহীন এলাকায় সোলার প্যানেল বিতরণ কর্মসূচীর আওতায় রুমার পাইন্দু ইউনিয়নের পলিপ্রাংসা পাড়া ও মুলপি পাড়ার মোট ৯৮ টি পরিবারের মাঝে ১০০ কিলোওয়াটের সোলার প্যানেল হোম সিস্টেম বিতরণ করা হয়েছে। 

গত ৩০ এপ্রিল শনিবার দুপুরে বান্দরবানের রুমায় পলিপ্রাংসা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সোলার প্যানেল হোম সিস্টেম বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং উশৈসিং এমপি থাকতে পাইন্দু ইউনিয়নের দুর্গম এলাকার কোনো পরিবার সোনার প্যানেল হোম সিস্টেম থেকে বাদ যাবেনা । যত দুর্গম হোক, সব ঘরে ঘরে সোলার প্যানেল হোম সিস্টেমের আলোয় আলোকিত হবে। তবে স্থানীয় জনগনের মধ্যেও প্রতিদান ও কৃতজ্ঞতা মনোভাব সবসময় ধারণ করতে হবে। সবার মধ্যে যদি সরকারের প্রতি কৃতজ্ঞতাবোধ থাকে তবে সব পাড়ার পরিবারগুলো মাঝে সোলার পৌঁছে যাবে- পর্যায়ক্রমে।

 

পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমার সভাপতিত্বে এতে আরো বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উন্নয়ন সোলার প্যানেল বিতরণ প্রকল্পের কনসালটেন্ট মোহাম্মদ হাসান শাহরিয়ার, বড়থলী ইউপি চেয়ারম্যান আতোমং মারমা, সহাকরি পরিকল্পনা কর্মকর্তা মনতোষ চাকমা, সহকারী কনসালটেন্ট পলাশ দেওয়ান, উপ সহকারী প্রকৌশলী সোমনাথ চৌধুরী, ও স্থানীয় মেম্বার অংসাপ্রু মারমা ও পাড়া প্রধান কারবারী।

এসময় পাড়াবাসীরা উপস্থিত ছিলেন। সবশেষে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।

 

আলোচনা সভায় পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা বলেন প্রধানমন্ত্রী ঘোষিত ‘ঘরে ঘরে বিদ্যুৎ’ এ ব্রান্ডিংকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সোলার বিতরণ শীর্ষক প্রকল্পের মাধ্যমে পাইন্দু ইউনিয়নের এবার পলিপ্রাংসা পাড়া ও মুলপি পাড়া এই দুইটি পাড়ার ৯৮ টি পরিবারের মাঝে ১০০ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার বিতরণ করা হয়েছে। পাইন্দু ইউনিয়নে প্রায় ১৪শ’ পরিবার বসবাস করছে। পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির আন্তরিকতায় গত দুই বছর আগেও পাইন্দু ইউনিয়নের বিভিন্ন পাড়ায় সোলার বিতরণ করা হয়েছিল। তবে পাইন্দু ইউনিয়নের বাকী আরো প্রায় পাঁচশত পরিবারকেও সোলার প্যানেল হোম সিস্টেম পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানিয়েছেন উহ্লামং মারমা। পরে ৯৮ পরিবারের মাঝে সোলার বিতরন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রবিবার (৯ আগস্ট) বেলা ১১টার...