রবিবার, ৯ আগস্ট ২০২৬

চন্দনাইশে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে পুলিশের ঈদ উপহার বিতরণ

আবু তালেব আনচারী , চন্দনাইশ প্রতিনিধিঃ

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক এর পক্ষ থেকে চন্দনাইশে ৭০জন বীর মুক্তিযোদ্ধা মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে । 

 শুক্রবার (২৯এপ্রিল) বিকেলে পুলিশের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের এসব ঈদ উপহার তুলে দেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন।

এ সময় আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন , বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান।তাদের সম্মানে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হকের নির্দেশনায় চন্দনাইশ থানা পুলিশ এর পক্ষ থেকে ৭০ জন বীর মুক্তিযোদ্ধাদেরকে ঈদ উপহার প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধারা আমাদের থেকে দিন দিন চিরতরে চলে যাচ্ছে। এমন একটি সময় আসবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযোদ্ধাদের দেখবেনা শুধু তাদের ছবি ভিডিও গুলো দেখবে। তাই বীর মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা করা আমাদের সবার দায়িত্ব ।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার জাফর আলী হিরু, চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল আলম।

এস আই উপন বড়ুয়ার সঞ্চালনায় এই সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন থানার এসআই মোঃ হাছান উদ্দিন, আব্দুল কাদের, এএসআই যথাক্রমে ছোটন চন্দ্র দাস, নিতেন তালুকদার, আবদুল সালাম, সাংবাদিক আমিন উল্লাহ টিপু, সাংবাদিক তৌফিক আলম চৌধুরীসহ বীর মুক্তিযোদ্ধা ও থানার পুলিশের সদস্যবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী...

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড়...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আরও পড়ুন

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...