ইফতারের সময় ট্রেনে শরবত খাওয়াইয়ে অজ্ঞান করে টাকা ছিনতাইয়ের সময় মো.জসিম নামে এক অজ্ঞান পার্টির সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোঃ জসিম আখাউড়া থানার নূরপুর এলাকার আউয়াল মিয়ার ছেলে।
রেলওয়ে পুলিশ জানায়,পান বিক্রি করে নগদ টাকা নিয়ে আখাউড়া থেকে চট্টগ্রাম ফেরার পথে ইফতারের সময় শরবত খাওয়াইয়ে টাকা ছিনতাই করার সময় যাত্রীরা ধরে গণধোলাই দেয়।পরে ট্রেনে থাকা আনসার সদস্যরা আটক করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।
গ্রেপ্তার মো.জসিমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান রেলওয়ে পুলিশ।
