রাঙামাটির কাপ্তাইয়ে ইয়াবা বিক্রির সময় এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার বেলা সাড়ে ১২টায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের নিউ মার্কেট এলাকা হতে কাপ্তাই থানা পুলিশ ও কাপ্তাই পুলিশ ফাঁড়ির ফোর্স তাকে আটক করে।
আটককৃত বেলাল হোসেন (২৭) পানি বিদ্যুৎ কেন্দ্র এলাকার মোহাম্মদ আলী প্রকাশ বাচ্চু মিয়ার ছেলে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) জসিম উদ্দিন জানান, গোপন সংবাদে ভিত্তিতে ইয়াবা বিক্রির সময় ১২পিস ইয়াবা সহ বেলাল হোসেন নামে এক যুবককে আটক করে পুলিশ । এ ব্যাপারে কাপ্তাই থানায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পরে তাকে রাঙামাটি আদালতে সোর্পদ করা হয়েছে।
