চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সম্মেলন ২৯ মে নির্ধারণ করেছে কেন্দ্রীয় যুবলীগ।
আজ শুক্রবার কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মো.মাইনুল হোসেন নিখিল সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানে হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি ঐতিহ্যবাহী ও সুশৃঙ্খল সংগঠন। এই সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ আগামী ২৯ মে, ২০২২ইং, রবিবার, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ করেছেন। এমতাবস্থায়, গঠনতন্ত্রের ১৬ ও ২১ ধারা মোতাবেক আগামী ২৯ মে, ২০২২ইং, রবিবার, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো।
