মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সাতকানিয়ায় নতুন ইউএনও ফাতেমা

যোগদানের মাত্র সাড়ে তিন মাসের মাথায় ওএসডি হওয়া চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন বেগম ফাতেমা-তুজ-জোহরা।

আজ সোমবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (চলতি দায়িত্ব) খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ফাতেমা-তুজ-জোহরাকে সাতকানিয়ার ইউএনও হিসেবে পদায়ন করা হয়।

গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব কে. এম. আল-আমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সাতকানিয়ার ইউএনও নজরুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে হবিগঞ্জ জেলার মাধবপুরের ইউএনও (সিলেটের ফেঞ্চুগঞ্জের ইউএনও হিসেবে বদলির আদেশাধীন) বেগম ফাতেমা-তুজ-জোহরাকে ইউএনও হিসেবে পদায়নের জন্য চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছিল। চট্টগ্রামে যোগদানের একদিনের মাথায় সাতকানিয়ার ইউএনও হিসেবে পদায়ন হলো ফাতেমা-তুজ-জোহরার।

গত ২ জুলাই দুপুরে লকডাউনের মধ্যে রোগী দেখতে চেম্বারে যাওয়ার পথে ফরহাদ কবির নামের এক চিকিৎসকের কাছ থেকে এক হাজার টাকা জরিমানা আদায় ও জেলে পাঠানোর হুমকি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. নজরুল ইসলাম।

এ ঘটনায় স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমানের নেতৃত্বে চিকিৎসকদের তীব্র প্রতিবাদের মুখে গতকাল দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে ইউএনও নজরুল ইসলামকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি হিসেবে সংযুক্ত করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় পদকপ্রাপ্তদের চবি শারিরীক শিক্ষা বিভাগের সংবর্ধিত

সম্প্রতি সম্পন্ন আন্ত বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় পদক প্রাপ্তদের সংবর্ধিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবলে বন্দর ও সিটি কর্পোরেশনের জয়

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী

চট্টগ্রাম রেঞ্জের নতুন উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট...

চট্টগ্রামের চান্দগাঁওয়ে শিশুকে বলাৎকার, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় দায়ের হওয়া শিশু বলাৎকারের মামলায়...

ফাইনাল হারের পর প্রথম বার্তায় মেসি: ‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। ফাইনালে স্পেনের...

চট্টগ্রামে হোটেলে নিয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় একটি আবাসিক হোটেলে...

আরও পড়ুন

চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী

চট্টগ্রাম রেঞ্জের নতুন উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী।মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা...

চট্টগ্রামের চান্দগাঁওয়ে শিশুকে বলাৎকার, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় দায়ের হওয়া শিশু বলাৎকারের মামলায় মো. রফিকুল ইসলাম (২৮) নামে এক হেফজ বিভাগের শিক্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‍্যাব।...

চট্টগ্রামে হোটেলে নিয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় একটি আবাসিক হোটেলে স্ত্রী শাহনাজ বেগমকে (২২) হত্যার দায়ে স্বামী মো. নেজাম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার (২১...

বাঁশখালীতে ফাইনাল খেলা নিয়ে তর্কের জেরে কিশোর গ্যাংয়ের হামলায় মা-মেয়ে আহত

চট্টগ্রামের বাঁশখালীতে বিশ্বকাপের ফাইনাল খেলা নিয়ে কথাকাটাকাটির জেরে কিশোর গ্যাংয়ের হামলায় মা ও মেয়ে গুরুতর আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সার্জারি...