সোমবার, ২৭ জুলাই ২০২৬

ঢেউ টিন পরিবহনের আড়ালে মাদক পাচার, গ্রেফতার ৩

চট্টগ্রাম নিউজ ডেস্ক

কুমিল্লায় ঢেউ টিন পরিবহনের আড়ালে উত্তরবঙ্গে মাদক পাচারকালে ৮৩ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (২৯ এপ্রিল) র‌্যাব-৭ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ ফারুক হোসেন (২৭), মোঃ তমাল আহম্মেদ (১৮) ও মোঃ ফরিদ কবির (২০)।

র‌্যাবের দাবি, গ্রেফতারকৃত ৩জন মাদক ব্যবসায়ী।  তারা মূলত ড্রাইভিং পেশার আড়ালে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য (গাঁজা, ফেন্সিডিল, মদ) কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গার মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করতো।

র‌্যাব জানায়, র‌্যাব জানতে পারে মাদক ব্যবসায়ীরা একটি ট্রাকযোগে মাদকদ্রব্য গাঁজা বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা হতে চট্টগ্রামের দিকে নিয়ে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার (২৮ এপ্রিল) গভীর রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানাধীন পদুয়ার বাজার এলাকায় অভিযান জালিয়ে ৮৩ কেজি গাঁজা, ৩ বোতল বিদেশী মদ ও ২ বোতল ফেন্সিডিলসহ ৩জনকে গ্রেফতার করা হয়। এসময় মাদক বহণে নিয়োজিত ট্রাকটি জব্দ করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৩ লক্ষ ৫০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

আরও পড়ুন

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...