বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

ঈদকে সামনে রেখে অভিযান: ছিনতাইকারী গ্রুপের লাল সুমন বাহিনীর ৫ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

র‌্যাব চট্টগ্রামের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঈদকে সামনে রেখে নগরীতে ছিনতাইকারী গ্রুপের লাল সুমন বাহিনীর ৫ জনকে গ্রেপ্তার করেছে।

গত বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ১০টা ৫৫ মিনিটে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি দল অভিযান চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন রেলষ্টেশন রোডস্থ হযরত হাজী ভঙ্গি শাহ্ মাজারের সামনে পাকা রাস্তার সামনে থেকে এদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হল- মোঃ সুমন (২৪), পিতা-মোঃ মাছুম, নিকলী, কিশোরগঞ্জ, মোঃ রাসেল (২৬), পিতা-মৃত বাবুল, দেবীদ্দার, কুমিল্লা, মোঃ শরিফ হোসেন সুমন (২৫), পিতা- মোঃ আব্দুল মোতালেব, মুরাদনগর, কুমিল্লা, তপন দত্ত (৩৭), পিতা-মৃত বিমল দত্ত, বোয়ালখালী, চট্টগ্রাম এবং ই এম রেজাউর রহমান (৩০), পিতা-আতাউর রহমান, লেমশিখালী, কুতুবদিয়া, কক্সবাজারদের।

এসময় তাদের কাছ থেকে ২টি ধাড়ালো চাকু উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা বর্ণিত স্থানে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ঘরমুখী সাধারন মানুষের চলাচলের স্থানে পথচারীকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার ও নগদ টাকা-পয়সা ছিনতাইয়ের কথা নিজ মুখে স্বীকার করেছে।

স্থানীয় লোকজন জানায় যে, গ্রেফতারকৃত আসামীরা ডাকাত-ছিনতাই দলের সক্রিয় সদস্য। তারা কোতোয়ালী থানা এলাকার রেল ষ্টেশনসহ চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবৎ ডাকাতি ও ছিনতাই করে আসছে।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কোরবানি শুধু পশু জবাই নয়, মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা: ঈদ শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোরবানি শুধু পশু জবাই নয়;...

সৌদির সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামে প্রায় ৬০ গ্রামে ঈদ উদযাপন

চট্টগ্রামের চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ ছুফি মমতাজিয়া দরবার ও সাতকানিয়ার...

বোয়ালখালীতে কালবৈশাখীর তাণ্ডবে গাছপালা ভেঙে শিশুসহ আহত ৯

চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ ঘূর্ণিবাতাসে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে...

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় পুলিশের ওপর হামলার মামলা, আসামি ৫ শতাধিক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামিকে...

রাউজানে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে সিএনজি চালকের মৃত্যু

রাউজানে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া গাছ সড়ক থেকে সরাতে...

কর্ণফুলী নদীতে ঝড়ের কবলে নৌকাডুবিতে নববধূ নিখোঁজ, উদ্ধার ৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দেওয়ানজীর হাট ও কোদালা ঘাট...

আরও পড়ুন

বোয়ালখালীতে কালবৈশাখীর তাণ্ডবে গাছপালা ভেঙে শিশুসহ আহত ৯

চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ ঘূর্ণিবাতাসে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে নারী শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। এছাড়া বিভিন্ন সড়কে গাছ ও ডাল পড়ে...

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় পুলিশের ওপর হামলার মামলা, আসামি ৫ শতাধিক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তারকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় ৫৮ জনের নাম উল্লেখ করে মামলা...

রাউজানে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে সিএনজি চালকের মৃত্যু

রাউজানে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া গাছ সড়ক থেকে সরাতে গিয়ে আরেকটি গাছের চাপায় বনমালি দাশ ওরফে শংকর নামে ৪০ বছর বয়সী এক সিএনজিচালিত অটোরিকশা...

কর্ণফুলী নদীতে ঝড়ের কবলে নৌকাডুবিতে নববধূ নিখোঁজ, উদ্ধার ৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দেওয়ানজীর হাট ও কোদালা ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে হঠাৎ ঝড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে কনিকা দাশ (২০)...