মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

যথাযোগ্য মর্যাদায় পালিত হল পবিত্র লাইলাতুল কদর

চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হল পবিত্র লাইলাতুল কদর। হাজার মাসের ইবাদতের সওয়াব পেতে এশার নামাজে প্রতিটি মসজিদে ছিল উপচে পড়া ভিড়।নিয়মিত এশার নামাজ, তারাবির নামাজের বাইরে মুসল্লিরা আদায় করেছেন শবে কদরের নফল নামাজও। ছিল বিশেষ বয়ান, মিলাদ, কিয়াম, জিকির, কোরআন তেলাওয়াত, দরুদ পাঠসহ কবর জেয়ারত।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যা থেকে শুরু হয় শবে কদরের আমল। প্রতিটি মসজিদে বিশেষ দোয়া করা হয় করোনামুক্তি, বিশ্বশান্তি, দেশ ও জাতির সমৃদ্ধি ও কল্যাণ কামনায়।

মসজিদের পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন দরগাহ, মাজার, পীর আউলিয়ার আস্তানা, খানকাহ, দরবারেও ছিল ভক্তদের ভিড়। চৈতন্যগলিসহ বড় বড় কবরস্থানগুলোতে স্বজনদের কবর জেয়ারত করতে দেখা যায় অনেককে। প্রতিটি মসজিদের সামনে বসেছে আতর, টুপি, তসবিহ, আগরবাতি, মোমবাতি, জায়নামাজের ভাসমান দোকান। অনেকে দান সদকা করেছেন গরিব, দুস্থদের।

জমিয়তুল ফালাহ মসজিদে শবে কদরের নামাজ পড়তে আসা মুসল্লিরা জানান, সেহেরি পর্যন্ত নফল নামাজ, কোরআন তেলাওয়াত, দরুদ, জিকির, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এসেছি। সেহেরির পর ফজরের নামাজ আদায় করে বিশ্রাম করব।

শুধু মসজিদ-মাজার নয়, প্রতিটি ঘরে ঘরে শবে কদর পালিত হল বিশেষ মর্যাদায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...