মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের দুই কর্মকর্তা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম শিক্ষাবোর্ড আয়োজিত ইফতার পার্টি অনুষ্ঠানে শিষ্টাচার বহির্ভূত ও চাকরি শৃঙ্খলা পরিপন্থি আচরণ করায় দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় আরও তিন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন—বোর্ডের স্টেনোগ্রাফার মো. নাসির উদ্দিন ও সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা মো. ওসমান গণি।

অন্যদিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে অফিস সহকারী আইউব আলী, মো. জাহেদ হোসেন এবং সহকারী প্রোগ্রামার আবুল হাসনাত মো. রাজু আহমেদ।

বুধবার (২৭ এপ্রিল) চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব ও চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) আব্দুল আলীম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বোর্ডের সচিব ও চেয়ারম্যান (রুটিন দায়িত্ব), শাখা প্রধান, সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে শিষ্টাচার বহির্ভূত ও চাকরির শৃঙ্খলা পরিপন্থি আচরণের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে বোর্ডের সুনাম ও মর্যাদাহানি করা হয়েছে।

যা সরকারি কর্মচারী চাকুরি বিধিমালা অনুযায়ী অসদাচরণের সামিল। এমন অসদাচরণের জন্য চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা মো. ওসমান গণি ও স্টেনোগ্রাফার মো. নাসির উদ্দিনকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাময়িক বরখাস্তকালীন সময়ে তারা খোরপোষ হিসেবে মূল বেতনের অর্ধেক হারে প্রাপ্য হবেন, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা পূর্ণহারে প্রাপ্য হবেন, যাতায়াত ও টিফিন ভাতা প্রাপ্য হবেন।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব ও চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) প্রফেসর আব্দুল আলীম বলেন, ‘শৃঙ্খলা ভঙ্গের কারণে বোর্ডের দুই কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে...

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার...

দুই মন্ত্রণালয়ের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর হেলাল

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম...

আরও পড়ুন

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দোকান মালিক ইমন ও ইউনুস নামে এক পথচারী গুরুতর আহত...

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক সরকারি সেবার ব্যবহার বাড়ছে। তবে এর ব্যতিক্রম বান্দরবানের আলীকদম উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়ন। মিয়ানমার...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...