মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

উন্নত বাংলাদেশ গড়তে আ’ লীগকে আবার ক্ষমতায় আনতে হবে: আ জ ম নাছির

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বিগত ১৩ বছর ক্ষমতায় থাকাকালীন সময়ে আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে।

শিক্ষা, স্বাস্থ্য,চিকিৎসা,অবকাঠামোসহ নানামুখী খাতে ঈর্ষনীয় অগ্রগতি হয়েছে। জেলায় জেলায় শিল্পাঞ্চল নির্মাণের বিভিন্ন সেক্টরে সৃষ্টি হয়েছে অবারিত কর্মসংস্থান। দেশের শিক্ষিত যুবকরা সেসব সেক্টরে আত্মনিয়োগ করছেন। বাংলাদেশ মহাশূণ্যে স্যাটেলাইট পাঠাবে, নদীর তলদেশে টানেল নির্মাণ করবে-এসমস্ত পরিকল্পনা ছিল একসময় স্বপ্নের মত। অথচ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বপ্নকেই বাস্তবায়ন করে যাচ্ছেন।

এমন অভূতপূর্ব উন্নয়ন অগ্রগতির চলমান ধারাকে অক্ষুন্ন রাখতে হলে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে। আওয়ামী লীগকে ক্ষমতায় আনার একমাত্র চাবিকাঠি জনগণের হাতে। আগামী নির্বাচনে জনগণের ভোটেই আবার সরকার গঠনের সুযোগ পাবে আওয়ামী লীগ। বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে, বাংলাদেশকে বিশ্ব দরবারে নতুন পরিচয়ে পরিচিত করতে আওয়ামী লীগ সরকারের বিকল্প কিছু নেই। দেশের জনগণকে এই বিষয়টি মনে রাখতে হবে।

আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে নগরীর মোমিন রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমনের উদ্যোগে এলাকাবাসীর মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

কাউন্সিলর শৈবাল দাশ সুমনের সভাপতিত্বে ও অঞ্জন দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল হাশেম চৌধুরী বাবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিথুন বড়–য়া, সহসভাপতি হাজী মো. শাহাবুদ্দিন, ইউনিট আওয়ামী লীগ নেতা মৃদুল দাশ, বাবুল দেব রায়, ইকবাল আহমেদ ইমু, যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল, জাবেদুল আলম সুমন প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ৬০০ জন মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার...

দুই মন্ত্রণালয়ের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর হেলাল

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম...

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

আরও পড়ুন

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির মেশিন ও ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ...