সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মহাসড়কে ঝুঁকিপূর্ণ গর্ত ভরাট করলেন এএসপি!

ঢাকা-চিটাগাং মহাসড়কের দাউদকান্দির বলদাখাল মহাসড়কের মাঝখানের কাটা অংশে সৃষ্ট হওয়া ঝুঁ‌কিপূর্ণ গর্ত নিজ উদ্যোগে ভরাট করলেন দাউদকান্দি-চান্দিনা সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ জুয়েল রানা।

দাউদকান্দির গোমতী ব্রিজের নীচে কোন ইউটার্ন না থাকায় প্রতিদিন শত শত প্রাইভেট কার, বাস, বালু বোঝাই ট্রাক, সিএনজি, অটো, পথচারী মহাসড়কের এই কাটা অংশ দিয়ে পারাপার হচ্ছে। এই মাত্রাতিরিক্ত চাপের ফলে এই অংশ দেবে গিয়ে বড় গর্তের সৃষ্ট হয়েছিলো। এতে করে চরম ঝুঁকি নিয়ে চলাচল করত যানবাহন। বিভিন্ন সময়ে বহু দূর্ঘটনা ঘটেছে। ভবিষৎতে বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে।

সরেজমিনে গিয়ে দেখা যায় জনদূর্ভোগ ও দুর্ঘটনার কথা চিন্তা করেই সার্কেল এএসপি জুয়েল রানা ট্রাকবোঝাই ইট ও বালু নিয়ে এসে মহাসড়কের এই কাটা অংশ ভরাট করছেন। এ কাজে তাকে সাহায্য করছে ট্রাফিক ইন্সপেক্টর নুরুল আলম, ট্রাফিক ইন্সপেক্টর ফরিদ উদ্দিন, সার্জেন্ট মুজাহিদুল ইসলাম, স্থানীয় কাউন্সিলর রকিব উদ্দিন এবং পুলিশের একটি টিম।

প্রশংনীয় এই উদ্যোগের বিষয়ে সার্কেল এএসপি জুয়েল রানা বলেন, জনকল্যাণমুখী যেকোন কাজ সবার দায়িত্বেই পড়ে। আর ভালো কাজ মানসিক শান্তি দেয়। এখানে যে গর্তের সৃষ্টি হয়েছে তাতে এর আগেও দূঘটনা ঘটেছে, সামনে আরো ঘটতে পারে। কারণ এই কাটা অংশ দিয়ে প্রতিদিন ঢাকা-চাদপূরের শত শত গাড়ি পারাপার হয়। দাউদকান্দি বালুমহল থেকে প্রতিদিন শত শত বালু বোঝাই ট্রাক রং রুট দিয়ে এসে এই কাটা অংশ ব্যবহার করে কুমিল্লা রোডে ঢুকে।

পাশাপাশি মহাসড়কের এই অংশে কোন ওভার ব্রিজ না থাকায় দাউদকান্দি থানার ৭ টা ইউনিয়নের ২ লক্ষাধিক মানুষ বিভিন্ন প্রয়োজনে এই কাটা অংশ ব্যবহার করে উপজেলা সদরে আসে। আপাতত আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করেছি গর্ত ভরাট করার। তবে কর্তৃপক্ষের নিকট আমাদের আকুল আবেদন থাকবে গোমতী ব্রিজের নিচে দাউদকান্দি অংশের ইউটার্ন ও এই জায়গায় একটি ওভার ব্রিজ করে এই সমস্যার স্থায়ী সমাধান করার।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

সংরক্ষিত নারী আসনে চট্টগ্রামে বিএনপির মনোনায়ন পেলেন শাকিলা ফারজানা

সংরক্ষিত নারী আসনে মনোনীতদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে...

বগুড়ায় ফ্যামিলি কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকারের বহুল...

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে...

কবিয়াল রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী উদযাপনে আহ্বায়ক কমিটি গঠন

আধ্যাত্মিক মহাপুরুষ, গণমুখী কবিয়াল জনক রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী...

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আরও পড়ুন

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল কাশেম (৫৭) টানা ৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা গেছেন।সোমবার (২০ এপ্রিল)...

সংরক্ষিত নারী আসনে চট্টগ্রামে বিএনপির মনোনায়ন পেলেন শাকিলা ফারজানা

সংরক্ষিত নারী আসনে মনোনীতদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন বিএনপি নেতৃত্বাধীন জোট। সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ...

বগুড়ায় ফ্যামিলি কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকারের বহুল আলোচিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ পাইলট কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (২০ এপ্রিল) দুপুরে বগুড়া...

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিএনপি।সোমবার (২০) এপ্রিল দুপুর সোয়া ১২টায় প্রার্থীদের নাম ঘোষণা করেন...