মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রোহিঙ্গাদের কষ্টের কথা শুনলেন ডেনমার্কের রাজকুমারী

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন।

এ সময় রাজকুমারী ক্যাম্পে রোহিঙ্গাদের দৈনন্দিন জীবনযাপন ঘরে ঘরে গিয়ে দেখেন এবং তাদের সঙ্গে নানা বিষয় নিয়ে কথা বলেন।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে রাজকুমারী ম্যারি উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। প্রথমে তিনি ৫ নম্বর ক্যাম্পে যান।

পরে ৬ নম্বর ও ৮ নম্বর ক্যাম্পে গিয়ে ডেনমার্কের সংস্থা ডেনিশ রিফিউজি কাউন্সিল পরিচালিত বিভিন্ন কর্মকাণ্ড পরিদর্শন করেন। পরিদর্শনকালে DRC এনজিও কর্তৃক রোহিঙ্গা ক্যাম্প-০৬ এর ব্লক-ডি/০৮ এবং বি/০৮ এর প্রায় ২০ টি নতুন শেড পরিদর্শন করেন। এ সময় তিনি বেশ কিছু রোহিঙ্গা শিশু’র সাথে ছবি তুলেন। দুপুর ২ টা থেকে সাড়ে তিনটা দেড়ঘন্টা তিনি রোহিঙ্গা কো-অরডিনেশেন সেন্টারে অবস্থান করেন। রোহিঙ্গা কো-অরডিনেশেন সেন্টারে আরআরআরসি কমিশনার, সকল ক্যাম্প সিআইসি ও অন্যান্য কর্মকর্তাগনের সাথে মতবিনিময় করেন এবং উক্ত অফিসে দুপুরের খাবার সম্পন্ন করেন। দুপুরের খাবার শেষে ৪ জন মহিলা এবং ৫ জন পুরুষ এফডিএমএনদের সাথে কথা বলেন। তাদের নিকট থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচারের কথা শুনেন। সেখানে তিনি ডিআরসি কর্তৃক বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে বৃক্ষ রোপন করেন এবং বনায়ন এর মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে সবুজ পরিবেশ পুনরুদ্ধার করার উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় তিনি রোহিঙ্গা ক্যাম্পে ড্যানিশ রিফিউজি কাউন্সিল এর অন্যান্য কর্মকান্ড সম্পর্কে অবহিত হন। পরে তিনি উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

এছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন এবং বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

পরিদর্শন শেষে তিনি বিকেল চারটার দিকে কক্সবাজারের উদ্দেশ্যকে উখিয়া ত্যাগ করেন। রাজকুমারের আগমন উপলক্ষে উখিয়ায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয় বলে জানিয়েছেন ১৪ এপিবিএনের পুলিশ সুপার নাঈমুল হক পিপিএম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...