কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ১৬ লাখ টাকার জাল নোটসহ দুজনকে গ্রেপ্তার করেছে আমর্ড পুলিশ সদস্যরা।
আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) ভোরে উখিয়া ১নং লাম্বাশিয়া ক্যাম্প থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, উখিয়ার হলদিয়া পালংয়ের মৃত আজিজুর রহমানের পুত্র মোহাম্মদ রহিম ও একই উপজেলার পশ্চিম হলদিয়া পালং ফিরোজ মিয়ার পুত্র সরোয়ার কামাল (১৮)।
১৪ আমর্ড পুলিশের অধিনায়ক নাঈমুল হক সিভয়েসকে জানান, ঈদকে সামনে রেখে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে জাল নোট বাজারে ছড়াচ্ছিল।
তারই অংশ হিসেবে চক্রটি রোহিঙ্গা ক্যাম্পে জাল টাকা ছড়িয়ে দিচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে দুজনকে আটক করে তাদের কাছ থেকে ১৬ লাখ টাকার জাল নোট ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
