রবিবার, ২ আগস্ট ২০২৬

আসন্ন বর্ষায় জলাবদ্ধতা নিরসন ও উন্মুক্ত খাল-নালা নিরাপদ করার দাবি ওয়ার্কার্স পার্টির

চট্টগ্রাম নিউজ ডটকম

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা কমিটির সভায় চট্টগ্রাম নগরীতে আসন্ন বর্ষায় জলাবদ্ধতা নিরসন, উন্মুক্ত খাল-নালা নিরাপদ করা ও নগরীর সড়ক যোগাযোগ ব্যবস্থা যানজটমুক্ত করার দাবি জানানো হয়েছে।

আজ সোমবার (২৫ এপ্রিল) নগরীর দোস্ত বিল্ডিংস্থ পার্টি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ।

জেলা কমিটির সাধারণ সম্পাদক শরীফ চৌহানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য নাসির উদ্দিন মাহমুদ, মনসুর মাসুদ, দিদারুল আলম চৌধুরী, ইন্দ্র কুমার নাথ, অধ্যাপক শান্তপদ বড়ুয়া মনু, শামসুল আলম, আবু সৈয়দ বলাই, আবদুর রশিদ, সুপায়ন বড়ুয়া, অধ্যাপক শিবু কান্তি দাশ।

সভায় জেলা কমিটির নেতৃবৃন্দ বলেন, বর্ষা আসন্ন। বন্দর নগরীর জলাবদ্ধতা নিরসনে প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে একাধিক প্রকল্প বাস্তবায়ন করছে বিভিন্ন সেবা সংস্থা। তবে এখন পর্যন্ত এসব প্রকল্পের যে অগ্রগতি তাতে এবারও বর্ষায় জলাবদ্ধতা থেকে মুক্তির কোনো আশা নেই। নগরবাসী আতঙ্কে আছে আগামী বর্ষা নিয়ে। প্রতি বছর বর্ষাকালে শহরের বেশিরভাগ এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়।

এবার প্রকল্পের কাজ চলমান থাকায় নগরীর অনেক খালের ভিতর এখনো মাটি ও আবর্জনা জমে আছে। সিটি করপোরেশন থেকে বারবার এসব মাটি অপসারণের জন্য বলা হচ্ছে। সরকারি সংস্থাগুলো সমন্বয় সভা করছে। কিন্তু তেমন কোনো সমন্বয় দৃশ্যমান নয়।

এ অবস্থায় আবারও জলাবদ্ধতায় ডুবতে পারে নগরী। তাই এখন থেকে প্রস্তুতি না নিলে জনজীবন দুর্বিষহ হয়ে উঠবে। এর সঙ্গে যোগ হয়েছে নতুন আতঙ্ক- উন্মুক্ত খাল-নালা। গত এক বছরে এরকম খোলা নালা-খালে পরে কমপক্ষে ৫জন মানুষ নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। খালে পরে তলিয়ে যাওয়া একজন মানুষের সন্ধান আজ পর্যন্ত পাওয়া যায়নি।

এরকম ঝুঁকিপূর্ণ স্থানের তালিকা করা হলেও সেগুলো ঝুঁকিমুক্ত করা হয়নি। বর্ষায় জলাবদ্ধতা হলে এসব ঝুঁকিপূর্ণ স্থানগুলো হবে এক একটি মৃত্যুকুপ। অবিলম্বে এসব খাল-নালায় বেষ্টনি নির্মাণ এবং খোলা ম্যানহোল ও নালা মেরামত করতে হবে। তা না হলে প্রাণহানি ও পঙ্গুত্ব বরণের দায় সরকারি সংস্থাগুলোকে নিতে হবে। দেশের দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রামে এ ধরণের অব্যবস্থাপনা মেনে নেয়া যায় না।

চলতি রমজান মাসে নগরীতে যানজট অসহনীয় মাত্রায় পৌঁছেছে। এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন চলমান প্রকল্পের কাজ শীঘ্রই শেষ হবে না। তাই সড়ক অব্যবস্থাপনার এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অবিলম্বে এলাকা ভিত্তিক যানবাহন চলাচল ব্যবস্থাপনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।

বিশ্ববাজারসহ নানা কারণে দ্রব্যমূল্যের উর্ধগতি সাধারণের ক্রয়সীমা অতিক্রম করেছে। তেল, চাল, চিনিসহ নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম প্রতিদিন বাড়ছে। বিশ্ব বাজার চাল ও তেলের দাম আরও বাড়ার অশনি সংকেত দিচ্ছে।

এই পরিস্থিতিতে নিম্ন ও মধ্য আয়ের মানুষের খাদ্যপণ্যের চাহিদা পূরণের জন্য বছরব্যাপী রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। জেলা কমিটির নেতৃবৃন্দ বলেন, বাণিজ্য নগরী হওয়ায় পেশার তাগিদে চট্টগ্রামে বহু জেলার মানুষ বসবাস করে।

ঈদের মাত্র কয়েকদিন বাকি আছে। অবিলম্বে সকল শ্রমজীবীদের বেতন-ভাতা পরিশোধের দাবি জানায় জেলা কমিটি। পাশাপাশি শ্রমঘন জেলা হিসেবে চট্টগ্রামের শিল্পাঞ্চলগুলোতে অবিলম্বে রেশনিং ব্যবস্থা চালুও দাবি জানান নেতৃবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের...

আরও পড়ুন

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের...