রবিবার, ২ আগস্ট ২০২৬

খেজুরের নামে ৫৫ লাখ টাকার সিগারেট আমদানি

চট্টগ্রাম নিউজ ডটকম

সংযুক্ত আরব আমিরাত থেকে খেজুর আমদানি ঘোষণায় ২৭৭২ কার্টন ভর্তি ৫৫ লাখ ৫২ হাজার শলাকা বিদেশি সিগারেট আমদানি করেছে সূচনা ইন্টারন্যাশনাল নামে চট্টগ্রামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান।

এ জালিয়াতির মাধ্যমে প্রতিষ্ঠানটি ৭ কোটি ১১ লাখ টাকা রাজস্ব ফাঁকি দেয়ার চেষ্টা করেছে বলে জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস।

সোমবার (২৫ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম কাস্টমস হাউসের এআইআর শাখার ডেপুটি কমিশনার মো. শরফুদ্দীন মিঞা বিষয়টি নিশ্চিত করেন।

চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা গেছে, সূচনা ইন্টারন্যাশনালের মালিক জাহাঙ্গীর আলম সংযুক্ত আরব আমিরাত থেকে ৪০ ফুট কনটেইনারে করে খেজুর আমদানি করেন। গত বছরের ২৭ ডিসেম্বর চালানটি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দর হতে জাহাজীকরণ করা হয়। ৩০ ডিসেম্বর চালানটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। দীর্ঘদিন সময় পার হলেও আমদানিকারক বিল অব এন্ট্রি দাখিল না করায় পণ্যচালানটি কিপডাউন করার জন্য ইস্পাহানী সামিট এলায়েন্স টার্মিনালকে চিঠি দেয়া হয়।

গতকাল (২৪ এপ্রিল) পণ্যচালানটির কনটেইনার খুলে পরীক্ষা চালায় কাস্টমসের এআইআর টিম। ওই কনটেইনারে মোট ২৭৭২ কার্টন পণ্য ছিল। এরমধ্যে ১৯শ ৮৩টি কার্টনের ভেতর কৌশলে প্যাকেটের উপরিভাগে খেজুর এবং নিম্নভাগে মন্ড ব্র‍্যান্ডের বিদেশি সিগারেট পাওয়া যায়। ১৯শ ৮৩টি কার্টনে ৫৫ লাখ ৫২ হাজার শলাকা সিগারেট পাওয়া যায়।

চট্টগ্রাম কাস্টমস হাউসের এআইআর শাখার ডেপুটি কমিশনার শরফুদ্দীন মিঞা বলেন, পণ্যচালানটি আমদানির লক্ষ্যে আমদানিকারক গ্লোবাল ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখা হতে এলসি ইস্যু করে। গত বছরের ৩০ ডিসেম্বর পণ্যগুলো আমদানি করা হয়। দীর্ঘ সময় পার হবার পরও আমদানিকারক বিল অব এন্ট্রি দাখিল না করায় আমরা চালানটি শতভাগ কায়িক পরীক্ষার সিদ্ধান্ত নিই।

কনটেইনারের ভেতর ২ হাজার ৭৭২ কার্টন ছিল। এরমধ্যে আমরা ৭৮৯ কার্টনে খেঁজুর পেয়েছি। বাকিগুলোতে উপরিভাগে খেঁজুর ও নিম্নভাগে সুকৌশলে লুকানো অবস্থায় মোট ৫৫ লাখ ৫২ হাজার শলাকা বিদেশি সিগারেট পেয়েছি। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৯ লাখ টাকা।

এ জালিয়াতির মাধ্যমে আমদানিকারক ৭ কোটি ১১ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করেছে। এ ঘটনায় জড়িতদের কাস্টমস আইন, ১৯৬৯ মোতাবেক কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান আছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

টানেল মোড়ে নিয়ন্ত্রণহীন বাস দোকানে ঢুকে নিহত ২, আহত অন্তত ১৫

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়ক ছেড়ে দোকানে ঢুকে পড়েছে। এ সময় দোকানের সামনে যাত্রীর অপেক্ষায় থাকা অন্তত ছয়টি...

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে বড় সাজ্জাদ। তার প্রধান সহযোগী হিসেবে কাজ করতো ডেভিড ইমন।এছাড়া গ্যাংটির আরেক সদস্য রায়হান দীর্ঘদিন...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...