শনিবার, ৯ মে ২০২৬

চলমান লকডাউনের ৫ম দিনে জনসচেতনতায় বান্দরবানে মোবাইলকোর্ট অব্যাহত

মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানে চলছে টানা ৫ম দিনের মত লকডাউন। গত ১লা জুলাই সারাদেশের মত বান্দরবানে ও শুরু হয় এই লকডাউন। সরকারি নির্দেষনা প্রতিপালনে কাজ করে যাচ্ছে বান্দরবান জেলা প্রশাসন।

লকডাউন বাস্তবায়নে বান্দরবান জেলা সদর সহ সাতটি উপজেলায় জেলা প্রশাসনের তত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ১৮টি ভ্রাম্যমান আদালত লকডাউন পর্যবেক্ষনে নিয়োজিত আছে।

এরই ধারাবাহিকতায় ৫ই জুলাই সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান রুবেল এর নেতৃত্বে বান্দরবান জেলা পুলিশের সহায়তায় মোবাইলকোর্ট, ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় বান্দরবান বাজার এলাকা এবং পৌরসভার ৪ ও ৫ নাম্বার ওয়ার্ড়ে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান রুবেল বলেন দেশের কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রনে সরকার কতৃক গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে জেলা প্রশাসক ইয়ানমিন পারভীন তিবরীজি স্যার এর নির্দেশনা অনুযায়ি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে, মূলত জরিমানা নয়, সাধারণ মানুষকে কোভিড সচেতনতা এবং প্রয়োজন ছাড়া রাস্তায় বের না হওয়ার জন্য জনসচেতনতা মূলক কর্মকান্ড আমরা করে যাচ্ছি।

তিনি আরো বলেন বান্দরবানের সাধারন মানুষ পূর্বের চেয়ে এখন অনেক সচেতন তার পরেও যে সকল স্থানে সাস্থ্যবিধি অতি মাত্রায় লঙ্গিত হচ্ছে বলে মনে হচ্ছে সে সকল স্থানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা ও শাস্থি প্রদান করা হচ্ছে।

এছাড়াও শহরের বিভিন্ন এলাকা ঘুওে দেখা গেছে জনসচেতনতায় র‌্যাব, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তা করে যাচ্ছে।লকডাউনের ৫ম দিনে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে আইন অমান্য করার অপরাধে ৩ টি মামলা ও জরিমানা আদায় করেছে বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান রুবেল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে বহুতল একটি বাড়ি থেকে...

আরও পড়ুন

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা

“বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ১ 

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে গণতান্ত্রিক ইউপিডিএফ'র কর্মী নিহতের অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে পানছড়ি-লোগাং সড়কের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমনের...

বান্দরবানে সেনাচৌকিতে তল্লাশীকালে ২১ জন রোহিঙ্গা আটক

বান্দরবানে রোহিঙ্গা অনুপ্রবেশ সংখ্যা পূর্বের চেয়েও বৃদ্ধি পাচ্ছে। এ সকল রোহিঙ্গা নাগরিক জেলার বিভিন্ন চলমান সরকারি কাজে দিনমজুরের কাজ, গাছ পরিবহনের কাজ, ইটভাটার কাজ...

নতুন কুঁড়ি স্পোর্টস” শুরু হচ্ছে কাল শনিবার

"ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা" এই স্লোগানকে ধারন করে আগামীকাল শনিবার শুরু হচ্ছে খেলোয়াড় তৈরীর মিশন নতুন কুড়ি স্পোর্টস।আগামীকাল শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে...