মিরসরাই রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে পারভিন আক্তার (৫০) নামে গৃহবধূ মৃত্যু হয়েছে।
আজ সোমবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার মিরসরাই রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফারভিন মিরসরাই পৌরসভার তারাকাটিয়া গ্রামের মো. মহিউদ্দিনের স্ত্রী।
চট্টগ্রাম রেলওয়ে ফাঁড়ির (সীতাকুন্ড) ইনচার্জ খোরশেদ আলম জানান, মিরসরাই রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। লাশ উদ্ধারের করে আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা বলে।
