রবিবার, ৯ আগস্ট ২০২৬

সিইউএফএল বর্জ্যের পানি পানে ১৩ টি মহিষের মৃত্যু

রিয়াদ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট

আনোয়ারাস্থ চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এর বর্জ্যের বিষাক্ত পানি পান করে ১৩ টি মহিষের মৃত্যু হয়েছে। 

রবিবার (২৪ এপ্রিল) দুপুরে বারশত ইউনিয়নের রাঙ্গাদিয়া মাঝের চর এলাকায় খালের বিষাক্ত পানি পানে তাদের মৃত্যু হয়। এতে ২২ লক্ষাধিক টাকার ক্ষতি হয় বলে জানান ক্ষতিগ্রস্থরা।

ক্ষতিগ্রস্তরা হলো , মোহাম্মদ ইব্রাহিম, নুর মোহাম্মদ, ইলিয়াস, ইসহাক, ফারুক।

খবর পেয়ে স্থানীয়রা মৃত মহিষগুলো উদ্ধার করে কারখানা গেইটের সামনে বিক্ষোভ করেন। পরে ক্ষতিগ্রস্তরা সার কারখানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করেন।

এই ঘটনায় ফের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর আগে গত ১৪ এপ্রিল একই এলাকায় হোসেন, মো. মনির ও সৈয়দ জামাল নামে তিন কৃষকের চারটি গবাদি পশুর মৃত্যু হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, প্রতিনিয়ত গবাদিপশু মারা যাওয়ার পর ও কারখানার বিষাক্ত পানি স্থানীয়দের অবগত না করে খালে ছাড়ায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়।

ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেছেন, বারশত ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য তৌহিদুল ইসলাম তাওহিদ । তিনি বলেন, সিইউএফএল এর গাফিলতির কারণে আজ ও ১৩ টি মহিষ মারা ‌গেছে । যার মধ্যে বেশির ভাগ মহিষের পেটে বাচ্চা আছে । তাদের অসচেতনতার কারণে প্রতিনিয়ত গবাদি পশু মারা যাচ্ছে , কৃষকের চাষাবাদের ব্যাপক ক্ষতি হচ্ছে। বারবার এতো ক্ষয়ক্ষতির পর ও তারা কোন স্থায়ী সমাধান দিতে পারছেনা ।

উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ জানান, সিইউএফএলের বিষাক্ত বর্জ্য মিশ্রিত পানি পান করে আজকেও গবাদিপশু মৃত্যু খবর পেয়েছি । বিষয়টি সমাধানের জন্য সিইউএফএল এবং পরিবেশ অধিদপ্তরকে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিতে হবে। বিষয়টি আমার দেখছি ।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিইউএফএলের জেনারেল ম্যানেজার (জিএম) মাইনুল হক বলেন, ‘আমরা রাসায়নিক বর্জ্যগুলো খালে ছাড়ার আগে মাইকিং করে স্থানীয়দের সতর্ক করি। বিষয়টি দেখছি ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...