চট্টগ্রামের হাটহাজারীতে র্যাব-৭ (সিপিসি২) ক্যাম্পের সহযোগিতায় ৬৪.৮০ ঘনফুট চেরাইকৃত কাঠসহ ৩ জনকে আটক করেছে স্থানীয় বন বিভাগ। যার আনুমানিক মুল্য ৩০ হাজার টাকা।
আজ রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী-নাজিরহাট সড়কের পৌর এলাকার মাটিয়া মসজিদ সামনে থেকে টিকটিকি টেম্পু গাড়ী (চট্টমেট্রো-প-০৫-০১৯০) সহ কাঠ গুলো জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, মোঃ মোরশেদ (২২),মোঃ খলিল (২৩), মোঃ কোরবান আলী (২০)।
রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী জানান, র্যাব-৭ হাটহাজারী সিপিসি২ হাটহাজারী ক্যাম্পের সহযোগিতায় চেরাইকৃত কাঠসহ ৩ জনকে আটক করা হয়েছে।
আটককৃতদের বিজ্ঞ আাদালতে প্রেরণ করা হবে এবং গাড়ীসহ জব্দকৃত কাঠ বিট কাম হাটহাজারী চেক ষ্টেশন হেফাজতে রাখা হয়েছে।
