রবিবার, ২ আগস্ট ২০২৬

চন্দনাইশে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা কার্যক্রম

আবু তালেব আনচারী, চন্দনাইশ প্রতিনিধি।

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার সাঙ্গু নদীর তীরে অবস্থিত চাগাচর ১নং ওয়ার্ডের কমিউনিটি ক্লিনিক ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা কার্যক্রম। যে কোন মূহুত্বে ভবনটি ধসে প্রাণহানিসহ বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছেন স্থানীয়রা।

আজ (২৪ এপ্রিল) রবিবার সরেজমিন পরিদর্শন করে জানতে পারি, হাসপাতালটি প্রতিষ্টিত হওয়া পর থেকে কোন প্রকার সংস্কার করা হয়নি এবং উন্নয়নের ছোয়া ও লাগেনি সংশ্লিষ্ট কতৃপক্ষের অবহেলাকে দায়ী করছেন এলাকাবাসী।

এলাকার সচেতন মহল জানান, সরকার গ্রাম অঞ্চলের মানুষের দোরগোড়ায় প্রাথমিক চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার লক্ষে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে নির্মাণ করেছে এই কমিউনিটি ক্লিনিকগুলো। নিমার্নের পর থেকে আর কোন খোজ খবর না রাখায় বেহাল দশায় পরিণত হয়েছে। হাসপাতালটির চারপাশের দেয়ালে বড়বড় ফাটলসহ সামান্য বৃষ্টি হলেই ক্লিনিকের ছাদ চুইয়ে পানি পড়ে ওষুধসহ আসবাবপত্র ভিজে যায়। এতে রোগীদের সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি নষ্ট হচ্ছে সরকারী সম্পদও।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুমা চক্রবর্তী বলেন, চন্দনাইশ উপজেলায় মোট ২৫টি কমিউনিটি ক্লিনিক রয়েছে কয়টি পুনস্থাপন করা জরুরী কয়টি সংস্কার করা প্রয়োজন এবং যেসব কমিউনিটি ক্লিনিকের অবকাঠামোগত সমস্যা রয়েছে সেসব কমিউনিটি ক্লিনিক গুলো উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তালিকা পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে।...

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...