রবিবার, ২ আগস্ট ২০২৬

পটিয়ায় আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা: গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের পটিয়া থেকে সন্ত্রাসী ইয়ার মো. বাবরকে গ্রেপ্তারের পর ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে তার আরও দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় একটি বিদেশি পিস্তল, ১টি এলজি, ১টি থ্রি-কোয়ার্টারগান এবং ১২ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

র‌্যাব বলছে, মো. বাবর এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত।

শনিবার (২৩ এপ্রিল) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, র‌্যাব বিশেষ সংবাদের মাধ্যমে জানতে পারে, পটিয়া এলাকায় কুখ্যাত সন্ত্রাসী ইয়ার মো. বাবরের অপকর্মের কারণে এলাকার মানুষ আতঙ্কে রয়েছে। এছাড়া তার কাছে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ রয়েছে।

এরপরই তাকে গ্রেপ্তারের জন্য ব্যাপক গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় শুক্রবার পটিয়ার গৈরালারটেক বাজার এলাকায় অভিযান চালিয়ে ১টি এলজি এবং ৯ রাউন্ড গুলি উদ্ধারসহ তাকে আটক করা হয়েছে। ইয়ার মো. বাবর চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলা সদরের ৪ নং ওয়ার্ডের সদস্য।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, বাবরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নাইখাইন গ্রামে তার বসতঘরে আরও অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি আছে।

এ তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে নাইখাইন গ্রামে যাওয়ার সময় গৈরালারটেক এলাকায় আসামি ইয়ার মো. বাবর চিৎকার শুরু করে।

তখন তার অন্য সহযোগী মো. মহিউদ্দিন (২৯) ও আব্দুল কাদের চৌধুরীসহ আরও ৫-৬ জন অজ্ঞাতনামা লোক এসে বাবরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ সময় সন্ত্রাসীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে এক র‌্যাব সদস্য আঘাতপ্রাপ্ত হন। পরে গৈরালারটেক বাজার থেকে মো. বাবরের সহযোগী মো. মহিউদ্দিন ও আব্দুল কাদের চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের...