মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সন্দ্বীপে মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে ব্রিজের ওপর মোটরসাইকেলের ধাক্কায় মিথিলা দাস (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২২ এপ্রিল) সকাল আটটার দিকে গুপ্তছড়া ঘাটে এ ঘটনা ঘটে।

নিহত শিশু মিথিলা দাস বাংলাবাজার ইউনিয়নের সারিকাইত গ্রামের শ্যামল দাসের মেয়ে।

স্থানীয়রা জানান, শনিবার সকাল ৭টায় বাবা-মায়ের সঙ্গে মিথিলা দাশ গুপ্তছড়া ঘাটের ব্রিজের মাথার কাউন্টার থেকে টিকিট নিয়ে ব্রিজের শেষ মাথায় হেঁটে যাচ্ছিল। কিছুদূর যাওয়ার পর দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসারত অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

স্বর্ণদ্বীপ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. আমিনুর রহমান, বলেন, সকাল ৮টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক কিশোরীকে হাসাপাতালে আনা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খীসা জানান, মোটরসাইকেল চালককে দ্রুত আটকের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

আরও পড়ুন

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যদের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল লিমিটেড এবং মেঘনা...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...