মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

চেরাগী পাহাড়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

চট্টগ্রাম নিউজ ডেস্ক

নগরীর কোতোয়ালী থানাধীন চেরাগীর মোড়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আস্কার বিন তারেক (১৮) নামে এক কলেজ ছাত্র ছুরিকাঘাতে খুন হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।

আসকার বিন তারেক নগরের কোতোয়ালী থানার এনায়েত বাজার এলাকার এসএম তারেকের ছেলে। তিনি বি.এ.এফ শাহীন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও জামালখান ওয়ার্ড ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় ইফতারের পর আন্দরকিল্লা মোড়ে নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দিন সমর্থিত দুটি গ্রুপের সাব্বির ও সৈকতের গ্রুপের অনুসারীদের মধ্যে কথা কাটাকাটি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে সেটা মিটে যায়। রাত আটটার দিকে চেরাগীর মোড়ে উভয় গ্রুপের অনুসারীরা আবারো জড়ো হলে আবার সংঘর্ষ হয়। এর মধ্যে তারেক নামে একজন ছুরিকাহত হয়। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

আধিপত্য নিয়ে দুই গ্রুপের মধ্যে বেশ কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। দুগ্রুপের মধ্যে সিনিয়র-জুনিয়র ইস্যুতে কয়েকদিন আগে ঝামেলা বাধে। এর জের ধরে শুক্রবার ইফতারের আগ থেকেই দুগ্রুপের কর্মীরা চেরাগী পাহাড় ও রহমতগঞ্জে শো-ডাউন দিতে থাকে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির জানান, চেরাগী পাহাড় মোড়ে দুই গ্রুপের সংর্ঘষের ঘটনা আমরা শুনেছি। আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে। একজন হাসপাতালে মারা গেছে বলে শুনেছি।

এই ব্যাপারে যোগাযোগ করা হলে চমেক পুলিশ ফাঁড়ির উপসহকারী পুলিশ পরিদর্শক মো. আলাউদ্দীন বলেন, জামালখান ওয়ার্ডে রাজনৈতিক সংঘর্ষে আসকার বিন তারেক ইভান নামে এক কিশোর খুন হয়েছে। রাত ১০টার পর তাকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে একাধিক জখমের চিহ্ন রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন।এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে...