সোমবার, ২৭ জুলাই ২০২৬

সন্দ্বীপে স্পিডবোট ডুবি: আরও এক শিশুর লাশ উদ্ধার

চট্টগ্রাম নিউজ ডেস্ক

চট্টগ্রামের সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের কাছে স্পিডবোট ডুবির ঘটনায় শিশু মনির হোসেন সৈকতের লাশ উড়িরচর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আরও এক শিশু এখনও নিখোঁজ। শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে সৈকতের লাশটি উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সন্দ্বীপ স্টেশনের স্টেশন কর্মকর্তা কিরিটি রঞ্জন বড়ুয়া বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পাই উড়িরচর এলাকায় সাগর উপকূলে একটি শিশুর লাশ ভাসছে। সংবাদ পেয়ে কোস্টগার্ডের সহায়তায় সন্ধ্যার দিকে লাশটি উদ্ধার করা হয়েছে। এর আগে একই এলাকা থেকে ছয় বছর বয়সী শিশু আদিবার লাশ সকাল ১০টার দিকে উদ্ধার করা হয়। ঘটনাস্থল প্রায় ২৫ কিলোমিটার দূরে শিশুর লাশটি পাওয়া যায়।

তিনি বলেন, নিখোঁজ তিনজনের মধ্যে এই নিয়ে দুইজনের লাশ উদ্ধার করা হলো।

বুধবার (২০ এপ্রিল) সীতাকুণ্ড থেকে ছেড়ে আসা স্পিডবোটটি সকাল সাড়ে ৯টার দিকে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে গুপ্তছড়া ঘাটের কাছে এসে উল্টে যায়।

সন্দ্বীপের ইউএনও সম্রাট খীসা বলেন, দুর্ঘটনার বিষয়ে তদন্ত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনকে ওই কমিটির প্রধান করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

আরও পড়ুন

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...