বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

আমাদের দেশের উচ্চশিক্ষার মান তেমন খারাপ নয়: শিক্ষামন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষে নাহিদ ও মুরসালিন নামে যে দুজন নিহত হয়েছেন সরকার তাদের পরিবারের পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এতবড় সংঘাত? এজন্য মূলত দায়ী তৃতীয় পক্ষ। যে দুজন নিহত হয়েছেন তাদের কেউই সংঘর্ষে জড়িত ছিলেন না। তাদের পরিবারের পাশে দাঁড়াবে সরকার।

তিনি বলেন, আমরা যখন তাদের দেখতে গেছি তখনই কিছুটা সহযোগিতা করেছি। তাদের পরিবারকে আরও সহযোগিতা করা হবে।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানের বিষয়ে দীপু মনি বলেন, অন্যদেশের চেয়ে আমাদের দেশের উচ্চশিক্ষার মান তেমন খারাপ নয়। এরমধ্যে বিশ্বর‍্যাকিংয়ে মান ধরে রাখতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

উদাহারণ হিসেবে তিনি বলেন, বুয়েট বিশ্বর‍্যাকিংয়ে এক লাফে অনেক দূর এগিয়েছে। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় খুবই ভালো করছে।

মন্ত্রী আরও বলেন, আমাদের অনেকগুলো বিশ্ববিদ্যাল বিশ্বমানের গবেষণামূলক কাজ করছে। আমরা র‍্যাকিং নিয়ে আগে বেশি মনোযোগি ছিলাম না। এখন বিশ্ববিদ্যালয়গুলো মনোযোগি হয়েছে। আশাকরি আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বর‍্যাকিংয়ে অনেক ভালো করবে।

এদিন চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে শিক্ষামন্ত্রী ১২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...