সোমবার, ২৭ জুলাই ২০২৬

বান্দরবানে আ.লীগ নেতার গাড়ীতে হামলা, গ্রেফতার এক

 মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান প্রতিনিধি।

বান্দরবানে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য মোঃ আবদুর রহিম চৌধুরীর গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা

শুক্রবার (২২ এপ্রিল) দুপুরের দিকে আব্দুর রহিম চৌধুরী দক্ষিণ হাঙ্গর নিজ বাগান থেকে বান্দরবান ফেরার পথে এ ঘটনা ঘটে।

এঘটনায় মোঃ শফিক নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, ৫ নং টংকাবতী ইউনিয়নের চাদের পাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ তিন সন্ত্রাসী তার গাড়ী বহরে হামলা চালায়।

এই সময় রাসেল ও তৌহিদুল ইসলামকে ছুরিকাঘাত করে পালানোর সময় এলাকাবাসীর সহযোগীতায় মো. শফিক প্রকাশ ছৈতুল্য নামে এক কথিত সন্ত্রাসীকে গণপিটুনি দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়।

বিষয়টি নিশ্চিত করে টংকাবতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নিতাই দাশ বলেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম চৌধুরীর গাড়ি বহরে দুর্বৃত্তের হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় মোঃ শফিক প্রকাশ ছৈতুল্য নামে একজন হামলাকারীকে গ্রেফতার করা হয় । তার বিরুদ্ধে থানায় আগেও মামলা আছে।

হামলার ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুস ফরাজী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

আরও পড়ুন

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...