সোমবার, ২৭ জুলাই ২০২৬

এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা না হওয়ার ইঙ্গিত

চট্টগ্রাম নিউজ ডেস্ক

চলতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা না হওয়ার ইঙ্গিত দেয়া হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার (২১ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ইঙ্গিত দেয়া হয়।

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) এ বছর হবে কিনা এ নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, করোনার কারণে শিক্ষার্থীদের শিখন ঘাটতি রয়েছে। তাই পরীক্ষার দিকে এ বছর নজর কম। পরীক্ষার ব্যস্ততায় শিক্ষার্থীদের ফেলতে চাই না।

প্রাথমিক শিক্ষা বিভাগের সচিবের কথায়ও পরীক্ষা না নেয়ার সুর। সংবাদ সম্মেলনে তিনি বলেন, পরীক্ষা নিয়ে এখনই চিন্তা না করার জন্য পরামর্শ দিচ্ছি। মূল্যায়ন পরীক্ষার উপর জোর দেয়া হচ্ছে। পিইসি পরীক্ষা দেরি আছে। যে সময়ে পরীক্ষা হয়, এর তিন মাস আগে পরীক্ষা হবে কিনা জানানো হবে।

আগামীকাল শুক্রবার প্রাথমিকে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা শুরু হচ্ছে। তিন ধাপে হবে এ পরীক্ষা। এরমধ্যে প্রথম ধাপের পরীক্ষা আগামীকাল, দ্বিতীয় ও তৃতীয় ধাপের পরীক্ষা যথাক্রমে আগামী ২২ মে ও ৩ জুন অনুষ্ঠিত হবে। ৬১ জেলায় তিন ধাপে লিখিত পরীক্ষা হবে। এবার নিয়োগ পরীক্ষায় ১৩ লাখ ৯৪৬১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। নিয়োগে স্বচ্ছতা থাকবে বলে দাবি করেছেন প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী। বলেন, প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি গোয়েন্দা নজরদারি থাকবে। দ্রুত সময়ে ফলাফল প্রকাশ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

আরও পড়ুন

রংপুর বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে রংপুর বিভাগের দলীয় নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ...

পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আমলে নির্বাচিত এই রাষ্ট্রপতির পদত্যাগের দাবি বেশ আগেই...

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গুরুতর স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণের...

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছি: স্পিকার

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।আজ শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৪টার দিকে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন...