মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে জমি নিয়ে বিরোধ, সালিশী বৈঠক না মেনে সংঘর্ষ, আহত ৫

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ এপ্রিল) ইফতারের পূর্বে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ২ নং ওয়ার্ড মাষ্টার হাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, মীর আহমদ, নুর আহমদ, সাজ্জাদ হোসেন, শেখ ফরিদ ও রিয়া আক্তার। এদের মধ্যে নুর আহমদ এবং মীর আহমদের অবস্থা আশঙ্কাজনক। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, এ ঘটনায় হারুনুর রশীদ বাদী হয়ে কর্ণফুলী থানায় অভিযোগ দিয়েছেন। এলাকাবাসী জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মীর আহমদ ও পরিবারের উপর অতর্কিত হামলা চালায়।

হামলায় মীর আহমদ সহ তার পরিবারের চার সদস্য গুরুত্বর আহত হয়। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আশংকাজনক অবস্থায় আহতের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আজাদ উদ্দিন বলেন, ‘একটা তুচ্ছ ঘটনা নিয়ে এই সংঘর্ষ এর আগের দিন আমরা দু’পক্ষকে নিয়ে একটি বৈঠক বসেছিলাম। ওখানে চেয়ারম্যান সাহেবও ছিল। তাদের বলেছিলাম মামলা হামলায় না জড়িয়ে একটা সমাধানে আসার জন্য ঈদের আগে কিংবা পরে আবার একটি বৈঠক করতে কিন্তু তার আগে এই ঘটনাটি ঘটেছে।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দুলাল মাহমুদ জানান, ঘটনাটি শোনার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দেয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

আরও পড়ুন

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট) মুন্সিরহাট ইউনিয়নের বারাইশে কানাই খালে পোনামাছ অবমুক্ত করেছেন জেলা প্রশাসক রোজী আকতার।উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...