রবিবার, ৯ আগস্ট ২০২৬

উখিয়ায় ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ ২ রোহিঙ্গাকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন। 

আরো পড়ুন:স্পর্শকাতর ছবি ছড়িয়ে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে যুবক গ্রেফতার

বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে ক্যাম্প-১৯, সি/১৫ ব্লকে কাশেমের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়। 

আটককৃত রোহিঙ্গারা হলেন, ১২ নং ক্যাম্পের ১০/এফ ব্লকের সলিমুল্লাহ এর ছেলে রিজুয়ান (২০) ও ১৯ নং ক্যাম্পের ৬/বি ব্লকের জহির আহমেদ এর ছেলে মোহাম্মদ ইলিয়াস (২২)।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে পুলিশ ইন্সপেক্টর (নিঃ) মোঃ মাহবুব আলম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে, ক্যাম্প-১৯, সি/১৫ ব্লকে কাশেমের দোকানের সামনে থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা।

পরবর্তীতে তাদেরকে আটক করে জব্দকৃত আলামত সহ তাজনিমারখোলা পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...