রবিবার, ৯ আগস্ট ২০২৬

আনোয়ারায় আগুনে চার বসতঘর পুড়ে ছাই

স্টাফ করেসপন্ডেন্ট

আনোয়ারায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ বসতঘর পুড়ে গেছে। 

বুধবার (২০ এপ্রিল ) সকাল ৯টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের ৩নং ওয়ার্ড কুনির বিল গ্রামে এই দূর্ঘটনা ঘটে।

প্রাথমিক ভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনে সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রতক্ষ্যদর্শীরা বলেন, সকাল ৯টার দিকে জসিম উদ্দীনের(মানসিক ভারসাম্যহীন) বসত ঘর থেকে হঠাৎ এই আগুন লাগে । মূহুর্তে এই আগুন ভয়াবহ রূপ ধারণ করে পার্শ্ববর্তী ঘরে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় নাসির উদ্দীন, করম আলী, জসিম উদদীন বাবু ও বেলাল নামের পাঁচজনের বসতঘর পুড়ে যায়।

হাইলধর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও মহিলা ইউপি সদস্য সাজিয়া সুলতানা বলেন, সকালে কুনিরবিল এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ‌।এতে ৫ টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। কর্মস্থলের কাজে সবাই বাইরে থাকায় ঘরের প্রায় সব আসবাবপত্র, নগদ অর্থ সহ আনুমানিক ১৩ লক্ষ টাকার অধিক মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে।

এ বিষয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল হোসেন,আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে একটি বসতঘর আংশিক সহ ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এই ঘটনায় প্রায় ২লাখ টাকার ক্ষয়ক্ষতি ও ১০লাখ টাকা মালামাল উদ্ধার হয়েছে বলেও তিনি জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...