বান্দরবানে জেলা ও দায়রা জজ মোঃএহ্সানুল হকের বদলি জনিত কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচার বিভাগ বান্দরবান কর্মকর্তা-কর্মচারীরা এ বিদায় সংবর্ধনার আয়োজন করেন।
জেলা জজ আদালতের সহকারী জজ স্বাগত সাম্যের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু হানিফ , চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমান ।অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বান্দরবান বিচার বিভাগ যুগ্ম দায়রা জজ বেগম নিশাত সুলতানা ।
এর আগে অনুষ্ঠানের শুরুতে বিদায় জেলা ও দায়রা জজকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
