মাটিরাঙ্গায় কাভার্ডভ্যান চাপায় মো. রাসেল মিয়া (২৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
নিহত মো. রাসেল মিয়া উপজেলার তবলছড়ি মাদ্রাসা পাড়ার মেরাজুল ইসলামের ছেলে।
মঙ্গলবার(১৯ এপ্রিল) বিকেলে উপজেলার ডাক বাংলা এলাকায় মাটিরাঙ্গা-তাইন্দং সড়কে এঅই দূর্ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, বিকালে মাটিরাঙ্গা-তাইন্দং সড়কে তাইন্দং গামী কাভার্ডভ্যান(ঢাকা মেট্রো ট- ১১-৩৩৪৭) ও মাটিরাঙ্গাগামী মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয় এবং মোটরসাইকেলের অপর আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। ঘটনার পর থেকে কাভার্ডভ্যান চালক পলাতক রয়েছে।
তবলছড়ি তদন্ত ফাঁড়ি থানার ইনচার্জ মোঃ মনির হোসেন ঘটনাস্থলে এসে বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
