রবিবার, ১৭ মে ২০২৬

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৫৫৯, মৃত ৫

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১ হাজার ৬৩৮টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৫৯ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৬০ হাজার ৯২৭ জন। এদিন মরণঘাতি এই ভাইরাসের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন ৫ জন।

গত ২৪ ঘন্টায় কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

সোমবার (৫ জুলাই ) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া যায়।

রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৪ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডি ল্যাবে ৩৬৮ জনের নমুনা পরীক্ষা করে ৮০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১২৯ জলের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সিভাসু ল্যাবে ১৭৪ জনের নমুনা পরীক্ষা করে ৭২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ৭০ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এন্টিজেন টেস্টে ২০৮ জনের নমুনা পরীক্ষা করে ৬৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ইম্পেরিয়াল হাসপাতালে ১৯১ জনের নমুনা পরীক্ষা করে ৮০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।শেভরনের ১৯৫ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩৯ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আরটিআরএলে ৩০ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

রবিবার লোহাগাড়া উপজেলায় দুইজন, সাতকানিয়া উপজেলায় ৫ জন, বাঁশখালী উপজেলায় ১০ জন, আনোয়ারা উপজেলায় ৯ জন, চন্দনাইশ উপজেলায় একজন, পটিয়া উপজেলায় ১২ জন, বোয়ালখালী উপজেলায় ৭ জন, রাঙ্গুনিয়া উপজেলায় ১৫ জন, রাউজান উপজেলা ৩৬ জন, ফটিকছড়ি উপজেলায় ৬ জন, হাটহাজারী উপজেলায় ১১ জন, সীতাকুণ্ড উপজেলায় ১৮ জন, মীরসরাই উপজেলায় ৯ জন ও সন্দ্বীপ উপজেলায় ৪ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৫৫৯ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৬৩৮টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৪১৪ জন এবং উপজেলায় ১৪৫ জন। নতুন মৃত্যুর মধ্যে একজন নগরের এবং চারজন উপজেলার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক...

বাংলাদেশের সর্বোত্তম পন্থাই হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শ: প্রতিমন্ত্রী মীর হেলাল

বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা...

কর্ণফুলীর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন ৩ প্রতিমন্ত্রীর

চট্টগ্রামে কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষায় নদীর চলমান ড্রেজিং কার্যক্রম...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ শুরু করেছে...

চকরিয়ায় ৩০৪ পরিবার পেল ফ্যামেলি কার্ড

কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে...

দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার...

আরও পড়ুন

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ শুরু করেছে এবং চলমান কার্যক্রম সফল হলে আগামী ডিসেম্বরের মধ্যে নগরীর ৮০ থেকে ৯০ শতাংশ জলাবদ্ধতা কমে...

চকরিয়ায় ৩০৪ পরিবার পেল ফ্যামেলি কার্ড

কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ৩০৪ জন উপকারভোগীর মাঝে ফ্যামেলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। “ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের...

দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ লক্ষ্যে বেসরকারি...

চট্টগ্রামে সড়কে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় সাইফুল ইসলাম প্রকাশ ইসমাইল (৩৫) নামে এক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৫ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে...