বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

২৫ রমজানের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি

চট্টগ্রাম নিউজ ডটকম

২৫ রমজানের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ ন্যাপ। একইসঙ্গে বস্তিবাসীদের ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার জন্য সরকারের প্রতি দাবিও জানিয়েছে দলটি।

মঙ্গলবার (১৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবির কথা জানান পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব গোলাম মোস্তফা।

তারা বলেন, দেশে সাধারণ মানুষের মধ্যে বস্তিবাসীরা সবচেয়ে কষ্টের মধ্য দিয়ে জীবন-যাপন করছে। কারণ তাদের তেমন কোনো আয় নেই। তাই সরকারের দেওয়া ‘ফ্যামিলি কার্ড’ ঈদের আগেই বস্তিবাসীদের মধ্যে বিতরণ করা উচিত।

২৫ রমজানের মধ্যে দেশের সব শ্রমিক ও কর্মচারীদের চলতি মাসের বেতন ও ঈদের বোনাস পরিশোধের দাবি জানিয়ে তারা বলেন, গার্মেন্টস মালিকরা একযোগে শ্রমিকদের ওপর চড়াও হয়েছেন।

এপ্রিল মাসের ১৫ দিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যা অমানবিক ও শ্রমিক-স্বার্থ বিরোধী। মালিকেরা রেকর্ড সংখ্যক অর্ডার পাচ্ছেন, কিন্তু শ্রমিকদের পেটে ভাত নেই। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছুঁয়েছে৷ এ অবস্থায় এমন সিদ্ধান্ত জনবিরোধী।

প্রতিবছর মালিকরা শ্রমিকদের ঈদ বোনাস ও বেতন নিয়ে টালবাহানা করে বলে উল্লেখ করে ন্যাপের শীর্ষ দুই নেতা বলেন, শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে ঈদের মধ্যে নিদারুণ কষ্টের মধ্যে পড়ে যান। করোনা মহামারির পরে শ্রমিক-কর্মচারীরা এমনিতেই দিশেহারা।

তার মধ্যে বর্তমান দুর্মূল্যের এ বাজারে দুবেলা দুমুঠো ভাত যোগাড় করাও অসম্ভব হয়ে পড়েছে। এরপরও যদি মালিকরা শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে টালবাহানা করেন তাহলে অসহনীয় কষ্টের মধ্যে পড়বে নিরীহ শ্রমিকরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করার আগেই তিনজন প্রতিবন্ধীর হাতে...

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

আরও পড়ুন

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে বড় সাজ্জাদ। তার প্রধান সহযোগী হিসেবে কাজ করতো ডেভিড ইমন।এছাড়া গ্যাংটির আরেক সদস্য রায়হান দীর্ঘদিন...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ হওয়ার মাত্র দুই মাসের মাথায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীর সমস্ত টাকা লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় দুই এজাহারনামীয় আসামিকে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...