বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

‘আমার গাড়ি নিরাপদ’ অ্যাপের মাধ্যমে চট্টগ্রামে হারানো মালামাল ফেরত

নিজস্ব প্রতিবেদক

মোশারফ হোসেন, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক। গত ১৭ এপ্রিল বাসায় যাওয়ার উদ্দেশে নগরীর কলেজ গেট থেকে একটি মেট্রো সিএনজি অটোরিকশা ভাড়া করেন। জামান হোটেলের সামনে এলে কিছু জিনিস কিনতে নামেন তিনি।

ভাড়া করা সিনএনজিতে রেখে আসেন নিজের ব্যাগটি। যেখানে ছিল টাকা, ফাইল ও চেকবই। এই সুযোগে ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যান সিএনজি চালক। পরে মোশারফ হোসেন বিষয়টি বায়েজিদ থানা পুলিশকে অবহিত করেন।

সোমবার (১৮ এপ্রিল) বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, অভিযোগ পাওয়ার পর সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সিএনজিটি শনাক্ত করা হয়। পরে সিএমপির তৈরি ‘আমার গাড়ি নিরাপদ’ ডাটাবেজের মাধ্যমে সিএনজির মালিক এবং চালককে শনাক্ত করা হয়।

আজ দুপুরে সিএনজি থেকে সরকারি কর্মকর্তার ফেলে যাওয়া শিক্ষা বোর্ডের মূল্যবান নথি, দাপ্তরিক ফাইল, চেকবই, দাপ্তরিক সীলমোহর এবং নগদ ২ লাখ ৩৬ হাজার টাকা উদ্ধার করা হয়। সব মালামাল মোশাররফ হোসেনকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

গত বছরের ডিসেম্বরে চট্টগ্রাম নগরে ‘আমার গাড়ি নিরাপদ’ নামে সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের নিরাপত্তায় নতুন কার্যক্রম চালু করে পুলিশ।

চট্টগ্রাম নগর ট্রাফিক পুলিশ জানায়, অ্যাপটির জন্য সিএনজিচালিত অটোরিকশা ও তার মালিক-চালকের জাতীয় পরিচয়পত্র, গাড়ির নিবন্ধন সনদ, ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন, রুট পারমিট, ড্রাইভিং সনদ ইত্যাদি তথ্য সার্ভারে জমা রাখা হয়।

প্রত্যেকের জন্য আলাদা একটি কিউআর কোড ও আইডি দেওয়া হয়, যা সিএনজিচালিত অটোরিকশায় ঝোলানো থাকে। যাত্রীরা এই আইডি বা কিউআর কোড স্ক্যান করে অটোরিকশার চালক ও মালিক সম্পর্কে তথ্য জানতে পারবেন। অটোরিকশাটি নগর পুলিশের ভ্যারিফায়েড কিনা, তাও যাত্রীরা বুঝতে পারবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করার আগেই তিনজন প্রতিবন্ধীর হাতে...

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

আরও পড়ুন

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে বড় সাজ্জাদ। তার প্রধান সহযোগী হিসেবে কাজ করতো ডেভিড ইমন।এছাড়া গ্যাংটির আরেক সদস্য রায়হান দীর্ঘদিন...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ হওয়ার মাত্র দুই মাসের মাথায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...