রবিবার, ২৮ জুন ২০২৬

আবুধাবিতে দারিন গার্মেন্টসের নতুন শো-রুম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

গ্লোবাল ফ্যাশন দারিন এর আরও একটি নতুন শো-রুম এর যাত্রা শুরু হয়েছে।  সোমবার (১৮ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির উপ-শহর মোছাফ্ফা শাবিয়ার ১০ নাম্বার ব্লকের সাগর ফিস গ্রিল এর পিছনে বিশাল এ শো-রুম এর শুভ উদ্বোধন করেন, আবুধাবি সিটি কর্পোরেশন সিনিয়র কর্মকর্তা স্থানীয় প্রভাবশালী ব্যক্তিত্ব আলী নাছের আলী আল রজবী, শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ফাউন্ডেশনের সিনিয়র কর্মকর্তা আমীর নাছের আলী আল রজবী, আবুধাবি সিটি কর্পোরেশন কর্মকর্তা ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিত্ব মোবারক সাইয়িদ এবং আরব আমিরাতের স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ী মুহাম্মদ নাছের আলী আল রজবী।

উদ্বোধনি অনুষ্ঠানে আরবিয় অতিথিরা মোছাফ্ফা শাবিয়াতে গ্লোবাল ফ্যাশন দারিন এর নতুন শো-রুম তথা মল প্রতিষ্ঠা করায় দারিন গ্রুপকে অভিনন্দন জানিয়ে বলেন, দারিন এর মতো নামীদামী ব্রান্ডের শো-রুম আমাদের কাছে পেয়ে আমরা সত্যিই আনন্দিত। কেননা দারিন মলে বিশ্বের প্রায় সবকটি দেশের, সবকটি নেশনের সব ধরনের কাপড়চোপড় পাওয়া যায়। যে কারণে তারা তাদের স্থানীয় আরবিদের দারিন শো-রুম থেকে শপিং করার অনুরোধ জানান। পাশাপাশি তারা বাংলাদেশের সাথে আমিরাতের সুসম্পর্কের কথা উল্লেখ করে দারিন গ্রুপ ও বাংলাদেশের মানুষের ভূয়সী প্রশংসা করেন।

দারিন গার্মেন্টস ট্রেডিং এল এল সি এর উদ্বোধনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ ও চন্দনাইশ সমিতি ইউএই’র সভাপতি মুহাম্মদ নজরুল ইসলাম তালুকদার, ইউএই আওয়ামী যুবলীগের সহ সভাপতি মুহাম্মদ আলী, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএই’র সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, আবুধাবি আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সরোয়ার উদ্দিন, কমিউনিটি নেতা মুহাম্মদ আনোয়ার বেগ, বিশিষ্ট ব্যবসায়ী ও দারিন গার্মেন্টস ট্রেডিং এর পরিচালক মুহাম্মদ সাইদুল ইসলাম রুবেল ও ব্যবসায়ী মুহাম্মদ হাসান ওসমান।

এসময় কমিউনিটি নেতৃবৃন্দরা বলেন, দারিন গার্মেন্টস ট্রেডিং আমিরাতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এক সময়ের গরীব বাংলাদেশের এখন বিশ্বমঞ্চে শক্তিশালী অবস্থান বিরাজ করছে, এর পিছনে দারিন গার্মেন্টস ট্রেডিং ও প্রবাসীরা নৈপথ্যে কাজ করে যাচ্ছে। তাই দেশের এ প্রতিষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন প্রবাসী নেতৃবৃন্দরা।

দারিন গার্মেন্টস ট্রেডিং এল এল সি’র অন্যতম পরিচালক আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম দিনু বলেন,
গ্লোবাল ফ্যাশন দারিন এর নতুন এ শো-রুম এ লেডিস, জেন্টস, কিডস সহ সব রকমের কাপড় পাওয়া যাবে। পাশাপাশি তিনি বলেন গ্রেন্ড ওপেনিং উপলক্ষে মূল্যছাড় দিয়ে বেস্ট প্রাইজ রাখা হয়েছে এবং পবিত্র রমজান উপলক্ষে বিশেষ কুপন ভাউছার সহ বিশেষ ছাড় রয়েছে বলেও জানান তিনি। এছাড়াও আজমান ইন্ডাস্ট্রিয়াল এলাকার আরীয়া ব্লকে ফ্যাক্টরি বিল্ডিং এ পাইকারি মার্কেট ও আজমান ফ্যাক্টরি মলে বিশাল আরও একটি শো-রুম রয়েছে বলে জানান শহীদুল ইসলাম দিনু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব ইউএই’র সহ-সভাপতি যমুনা টিভি প্রতিনিধি মুহাম্মদ রফিক উল্লাহ সহ সাংবাদিক, কমিউনিটি নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা।

অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় নোহা-মোটরসাইকেল সংঘর্ষে দুই রাজমিস্ত্রী নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে নোহা গাড়ি ও মোটরসাইকেলের...

টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোলের অনন্য রেকর্ড মেসির

প্রথম দুই ম্যাচে টানা জিতে নক আউট পর্ব নিশ্চিত...

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল-এর ৪৪তম বার্ষিক সাধারণ সভা...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১ লাখ ইয়াবাসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ...

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

আরও পড়ুন

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রীর আশা

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে বলে মনে করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেট–পরবর্তী...

ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমাতে চায় সরকার: অর্থমন্ত্রী

বিশ্ব অর্থনীতির পরিবর্তিত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজেট ও অর্থনৈতিক ব্যবস্থাপনায় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে স্থানীয় ব্যাংক থেকে সরকারের ঋণ...

বর্তমান সরকার দুঃসাহসিক চ্যলেঞ্জ গ্রহণ করেছে

সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৩টার কিছু পরে অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতা...

চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক, সহসভাপতি পদে আমজাদ-মশিউল

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের পুরো প্যানেলের বিজয়ের পর অনেকটা নিশ্চিত ছিল সভাপতি পদে আসতে যাচ্ছেন প্যানেল দলনেতা মোহাম্মদ আমিরুল হক। আজ সোমবার...