মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর হাতে মালদ্বীপের স্পোর্টস অ্যাওয়ার্ড হস্তান্তর

চট্টগ্রাম নিউজ ডটকম

গত মাসে মালদ্বীপ সরকার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলকে স্পোর্টস অ্যাওয়ার্ড প্রদান করেছিলেন। সেই স্পোর্টস অ্যাওয়ার্ডটি আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়েছেন তিনি।

সোমবার (১৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে মন্ত্রীপরিষদ বৈঠকের শুরুতে স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ড- ট্রফিটি প্রধানমন্ত্রী কাছে হস্তান্তর করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

মার্চে মালদ্বীপের মালেতে এক অনুষ্ঠানে দেশটির রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ পুরস্কার প্রদান করেছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে। এ সময় সেখানে যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন উপস্থিত ছিলেন।

‘স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড’ ক্যাটাগরিতে আরও পুরস্কার পেয়েছিলেন, শ্রীলঙ্কার যুব ও ক্রীড়ামন্ত্রী নমাল রাজাপাকসে এবং সৌদি আরবের ক্রীড়া উপমন্ত্রী আল কাদি বদর আব্দুল রহমান। একই অনুষ্ঠানে ‘লাইফটাইম এচিভমেন্ট’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছিলেন মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি মামুন আব্দুল গাইয়ুম।

‘স্পোর্টস আইকন অ্যাওয়ার্ড’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রবার্তো কার্লোস, ভারতের ক্রিকেটার সুরেশ রায়না, শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার সনাথ জয়াসুরিয়া, ডাচ ফুটবলার এডগার ডেভিডস প্রমুখ।

উল্লেখ্য, মালদ্বীপ সরকার ক্রীড়াঙ্গনে নিজেদের সেরা ক্রীড়াবিদ, কোচদের পুরস্কৃত করার পাশাপাশি আন্তর্জাতিক ব্যক্তিত্বদেরও সম্মাননা পুরস্কার দিয়েছে। বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নানা কর্মকাণ্ড ও মালদ্বীপ বাংলাদেশ সম্পর্কের দিক বিবেচনা করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল মালদ্বীপের স্পোর্টস অ্যাওয়ার্ড পান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন।আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে ঢাকার বাংলাদেশ...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদানুযায়ী আধুনিক এবং প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।আজ ঢাকা সেনানিবাসে সেনাসদর দপ্তরে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনী সভায়...