মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষার্থী নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের চকরিয়ায় স্কুলে যাওয়ার পথে মালবাহী ট্রাকের ধাক্কায় মাহিয়া জান্নাত নুসরাত (১৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।

সোমবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে চকরিয়া-মহেশখালী সড়কের লালব্রিজ সংলগ্ন পেট্রল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

এই ঘটনার প্রতিবাদে প্রায় তিন ঘণ্টা চকরিয়া-বদরখালী সড়ক অবরুদ্ধ করে রাখে ক্ষুব্ধ জনতা।

নিহত মাহিয়া পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঈদমণি এলাকার মমতাজ উদ্দিনের মেয়ে এবং ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

তার মৃত্যুর খবরের পরপরই জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ লোকজন সড়কে টায়ার ও গাছ ফেলে ব্যাড়িকেড দেয়। ফলে ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এই ঘটনায় গাড়ির চালক-হেলপারদের গ্রেপ্তারের আওতায় আনা হবে আশ্বাস দিলে শিক্ষার্থী ও সাধারণ মানুষরা অবরোধ তুলে নেন।

ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক টিটু কান্তি সুশীল বলেন, ‘মাহিয়া জন্নাত স্কুলের দশম শ্রেণির ছাত্রী। প্রতিদিনের মতো টমটমে করে স্কুলে আসছিল। তাদের বহনকারী টমটমটি লালব্রিজ সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে মালবাহী একটি ট্রাক টমটমকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় মাহিয়া জন্নাত নুসরাত। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীর নিহত হওয়ার খবর জানার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিক্ষুদ্ধ জনতাকে শান্ত করেন এবং ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসেন। তবে চালক পলাতক রয়েছে। তাকে আটক করার চেষ্টা চলছে।

 

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

আরও পড়ুন

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...