মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বিশ্বে করোনায় মৃত্যু ও আক্রান্তের হার কমেছে

চট্টগ্রাম নিউজ ডেস্ক

বিশ্বজুড়ে দৈনিক করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৮৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে চার শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬২ লাখ ২৩ হাজার ৩৫ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫২ হাজার ৬০৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ১ লাখের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ কোটি ৪৭ লাখ ৫১ হাজার ৯৭০ জনে।

সোমবার (১৮ এপ্রিল) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সর্বশেষ এসব তথ্য পাওয়া যায়।

এদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩৩ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১০ হাজার ২৬৩ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৭১৭ জন, মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৩ হাজার ৫০০ জনের।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে দৈনিক সংক্রমণের তালিকায় শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়া। গত একদিনে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ১ জন এবং মারা গেছেন ২০৩ জন। দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ৬৩ লাখ ৫ হাজার ৭৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২১ হাজার ৯২ জন।

ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ জন এবং সংক্রমিত হয়েছেন ২ হাজার ৫৪১ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ২ লাখ ৫২ হাজার ৬১৮ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৬২ হাজার ১১ জনের।

আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন এবং সংক্রমিত হয়েছেন ১ হাজার ১৬৯ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩০ লাখ ৪৩ হাজার ২৬৬ জন এবং মারা গেছেন ৫ লাখ ২১ হাজার ৭৮২ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২৩৫ জন এবং মারা গেছেন ১০ জন। দেশটিতে এ পর্যন্ত ৮ কোটি ২৩ লাখ ১৬ হাজার ৩৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ১৫ হাজার ৪৫১ জন মারা গেছেন।

ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৬৫০ জন এবং মারা গেছেন ৩৫ জন। দেশটিতে এ পর্যন্ত ২ কোটি ৭৭ লাখ ৭১ হাজার ২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪৪ হাজার ১৫৭ জন মারা গেছেন।

জার্মানিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৭১৬ জন এবং মারা গেছেন ১৪ জন। দেশটিতে এ পর্যন্ত ২ কোটি ৩৪ লাখ ৩৮ হাজার ২৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৩৩ হাজার ৪২৯ জন মারা গেছেন।

এছাড়া, থাইল্যান্ডে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৭৭৫ জন এবং মারা গেছেন ১২৮ জন। গত একদিনে জাপানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৯ জন এবং মারা গেছেন ৪৭ জন। গত ২৪ ঘণ্টায় তুরস্কে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৬৮ জন এবং মারা গেছেন ১৭ জন। একই সময়ে ইতালিতে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৯৯৩ জন এবং মারা গেছেন ৮৫ জন। ভিয়েতনামে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৬৬০ জন এবং মারা গেছেন ১০ জন।

এছাড়াও, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হংকংয়ে ২৯ জন, ইরানে ২৯ জন, গ্রিসে ৫১ জন, চিলিতে ৩২ জন, ইন্দোনেশিয়ায় ২২ জন এবং মেক্সিকোতে ৩৫ জন মারা গেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...