বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

সাংবাদিক ভাইদের সাথে আমাদের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান: মেয়র

চট্টগ্রাম নিউজ ডটকম

সাংবাদিক ভাইদের সাথে আমাদের সম্পর্ক ভ্রাতৃত্বপূণ। এ সম্পর্ক অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। সাংবাদিক আমাদের সমাজ ও রাষ্ট্রে একটি গুরুত্বপূর্ণ অংশ। আমাদের উন্নয়নের সাথে সাংবাদিক সমাজ ওতপ্রোতভাবে জড়িত।

আমি এ মহতী টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাংবাদিক ভাইদের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি।

এ সুযোগটি আমাকে করে দিয়েছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি যুব সংগঠক এম আর আজিম।

এজন্য আমি এম আর আজিমের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। গতকাল বাদ আসর টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাংবাদিক ভাইদের ঈদ উপহার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী উপরোক্ত মন্তব্য করেন।

আজ (১৭ এপ্রিল) রোববার বাদ আসর চট্টগ্রাম প্রেসক্লাবস্থ এস রহমান হলে আলহাজ্ব এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে চট্টগ্রাম টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের কর্মকর্তা ও সাংবাদিক ভাইদের ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি নগর ছাত্রলীগের সাবেক সভাপতি যুব সংগঠক এম আর আজিমের সভাপতিত্বে ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নির্বাহী সদস্য আলী রেজা পিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু, আরও বক্তব্য রাখেন নগর যুবলীগ আহবায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন স্বপন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মেজবাহ উদ্দিন আহমেদ মোরশেদ, ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলী এবং স্বাগত বক্তব্য রাখেন টিভি জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি শফিক আহমদ সজিব প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ ধর্ম উপ-কমিটির সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম, চট্টগ্রাম মহানগর যুবলীগ আহবায়ক কমিটির সদস্য মাসুদ রেজা, অধ্যাপক কাজী মুজিব, এস.এম. সাঈদ সুমন, হাবিব উল্লাহ চৌধুরী নাহিদ, শহীদুল ইসলাম শামীম, আসহাব রসূল চৌধুরী জাহেদ, মঈনুল ইসলাম রাজু, খোকন চন্দ্র তাঁতী, আবু বক্কর চৌধুরী, রতন মল্লিক, সনত বড়ুয়া, আবু বক্কর ছিদ্দিকী, বেসরকারি কারা পরিদর্শক ফারুখুল ইসলাম অঙ্কুর, যুবনেতা আসিফুর রহমান মুন্না, শওকত উল্লাহ সোহেল, নগর ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ফজলুল কবির সোহেল, নগর ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক ওসমান গণি আলমগীর, নগর ছাত্রলীগের সাবেক নির্বাহী সদস্য মোসলেহ উদ্দিন আহমেদ শিবলী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মোঃ সেলিম, যুব নেতা মোঃ রায়হান, সাজ্জাদ হোসেন, সায়েদ রহিম, শরীফ হোসেন, নগর ছাত্রলীগের সহ-সভাপতি ফররুক আহমদ পাবেল, একরামুল হক রাসেল, নগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানী জনি, অমিতাভ চৌধুরী বাবু, নগর ছাত্রলীগের ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক আবুল মনসুর টিটু, নগর ছাত্রলীগের উপ-পরিবেশষ বিষয়ক সম্পাদক বাবু তুষার ধর, নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সাব্বির সাকির, নগর ছাত্রলীগের নির্বাহী সদস্য কামরুল হুদা পাবেল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...